দীঘির সিনেমায় লগ্নজিতার গান

প্রকাশিত: 8:28 AM, September 12, 2023

দীঘির সিনেমায় লগ্নজিতার গান

বিনোদন ডেস্ক:

ভারতীয় সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী এবার গাইলেন বাংলাদেশের সিনেমায়। ‘প্রেমে পড়া বারণ’, ‘বসন্ত এসে গেছে, ‘বেহায়া’সহ জনপ্রিয় কিছু গান রয়েছে তার। গানগুলোর জন্য বাংলাদেশেও জনপ্রিয় এ সংগীতশিল্পী। এবার ইফতেখার মাহমুদ ওশিন নির্মিত ‘জীবন জুয়া’ সিনেমায় গান গেয়েছেন তিনি।

জনপ্রিয় লেখক কিঙ্কর আহসানের লেখা ‘তাকে ছেড়ে আসতে শেখো’ শিরোনামের গানটি সুর করেছেন কলকাতার সুরকার শ্রাবণ।

এ প্রসঙ্গে লগ্নজিতা বলেন, প্রথমবার বাংলাদেশের সিনেমায় গাইলাম। গানটির কথার সঙ্গে সুর ও কম্পোজিশন দারুণ হয়েছে। গাওয়ার সময় অনেক উপভোগ করেছি।

জানা গেছে, এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধে হাজির হচ্ছেন এ প্রজন্মের দুই আলোচিত এবং সম্ভাবনাময় অভিনয়শিল্পী সুদীপ বিশ্বাস দ্বীপ ও প্রার্থনা ফারদিন দীঘি।

জীবনের বিভিন্ন সময়ের প্রেম, ভালোবাসা এবং সম্পর্কের নানান গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। ইতোমধ্যে ঢাকা এবং আশপাশের বেশ কিছু মনোরম লোকেশনে সিনেমাটির শ্যুটিং সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, শিগগিরই মুক্তি পাবে ফিনিক্স এন্টারটেইনমেন’র প্রযোজনায় নির্মিত ও দীঘি অভিনীত অ্যান্থোলজিক্যাল সিনেমা ‘জীবন জুয়া’।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares