সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:50 PM, September 13, 2023
বিনোদন ডেস্ক :
বলিপাড়ায় কদিন আগেই জোর গুঞ্জন উঠেছিল, দীর্ঘ ১৭ বছর পর পর্দায় এক হবেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। যদিও সেসময় নিশ্চিতভাবে জানা যায়নি কোন সিনেমার মধ্য দিয়ে তারা এক হচ্ছেন। তবে এবার জানা গেল, সিনেমা নয় বরং আইকনিক স্পাইস ব্র্যান্ড এভারেস্টের একটি বিজ্ঞাপনে এক হচ্ছেন তারা।
যার পরিচালনায় থাকছেন ‘লাস্ট স্টোরিজ টু’ খ্যাত পরিচালক আর বাল্কি। সম্প্রতি এই নির্মাতা জানিয়েছেন,‘আমি মনে করি এটি প্রথমবারের মতো যে অমিতজি এবং শাহরুখ একসঙ্গে একটি বিজ্ঞাপনে অভিনয় করছেন। এটি একটি আইকনিক শ্যুট ছিল। তারা দুজন বন্ধুর মতো ছিল, সচরাচর তাদের যেভাবে দেখা যায়। শুটে আমরা সবাই ভীষণ উত্তেজিত ছিলাম কিন্তু তারা আমাদের থেকেও বেশি উত্তেজিত ছিল। তারা একসাথে খুব দুর্দান্ত এবং বিশেষ। আমি এভারেস্টকে আমার হৃদয়ের থেকে ধন্যবাদ জানাই, বিজ্ঞাপনটি পরিচালনায় আমাকে বিশ্বাস করার জন্য।’
“আমি সর্বদা সরলতার শক্তিতে বিশ্বাসী এবং এই প্রচারাভিযানটি সেই সারমর্মকে পুরোপুরিভাবে ধারণ করে। বিজ্ঞাপনটিতে শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের সাথে কাজ করা সত্যিই একটি দারুণ অভিজ্ঞতা ছিল’- বলছিলেন আর বাল্কি।
এর আগে অমিতাভ-শাহরুখ জুটিকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘কাভি খুশি কাভি গম’, ‘মহব্বতে’, ‘বীর জরা’ সহ ‘কাভি আলভিদা না কেহেনা’ ছবিতে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 19
Users Last 7 days : 156
Users Last 30 days : 542
Users This Month : 542
Users This Year : 542প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
