সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:21 PM, September 13, 2023
বিনোদন ডেস্ক :
যতটা ধারণা করা হয়েছিল, তার চেয়েও দ্রুতগতিতে বাড়ছে ‘জওয়ান’ সিনেমার আয়। বৃহস্পতিবার মুক্তির পর থেকেই রেকর্ড বন্যায় ভাসছে শাহরুখ খান অভিনীত বহুল আলোচিত ছবি ‘জওয়ান’। মুক্তির মাত্র ছয় দিনে বক্স অফিসে ৬০০ কোটি রুপি আয় করে ফেলেছে ‘জওয়ান।’
শুধু ভারতেই ‘জওয়ান’ আয় করেছে ৩৫০ কোটি রুপি। আর বিশ্বজুড়ে এই ছবির আয় ৬০০ কোটি রুপি ছাড়িয়েছে।
ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালান এই প্রসঙ্গে বলেন, ‘বিশ্বজুড়ে ৬০০ কোটি রুপি আয় করেছে ছবিটি ছয় দিনে। এছাড়াও ছয়দিনে শুধু ভারতেই ছবির টিকেট বিক্রি হয়েছে দশ লাখ তেত্রিশ হাজারের বেশিটি।
বৃহস্পতিবার ভারতের সাড়ে ৫ হাজার স্ক্রিন সহ বিশ্বের ১০ হাজারের বেশী স্ক্রিনে মুক্তি পেয়েছে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার৷ এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় ছাড়াও প্রযোজনা করেছেন শাহরুখ।
সিনেমাটি একই দিনে মুক্তি পেয়েছে বাংলাদেশেও।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 12
Users Yesterday : 19
Users Last 7 days : 157
Users Last 30 days : 543
Users This Month : 543
Users This Year : 543প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
