সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:50 PM, September 13, 2023
বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমার খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রযোজক-অভিনেতা ফিরোজ শাহী, নির্মাতা শাফি উদ্দিন শাফি ও প্রযোজক খোরশেদ আলম খসরু। জানা যায়, বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
আরও পড়ুন… পরিচালক সোহানুর রহমান সোহানের স্ত্রী আর নেই
এদিকে, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মৃত্যুবরণ করেন সোহানের স্ত্রী প্রিয়া। তার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় এই নির্মাতা।
ঢাকাই সিনেমার জনপ্রিয় ও সফল নির্মাতা সোহানুর রহমান সোহান। নব্বই দশকে তার পরিচালিত সিনেমা দেখে মেতেছিল দেশের কোটি দর্শক। তার হাত ধরে সিনেমার তারকা হয়েছেন বেশ কয়েকজন শিল্পী। তারকা গড়ার নেপথ্য কারিগর ও চলচ্চিত্র নির্মাতা বলা হয় তাকে।
সোহানের ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমেই আত্মপ্রকাশ করেছিলেন চিত্রনায়ক শাকিব খান। বর্তমানে যিনি ঢালিউডের শীর্ষ তারকা।
তার ক্যারিয়ার শুরু করেন নির্মাতা শিবলী সাদিকের সহকারী পরিচালক হিসেবে। সেটা ১৯৭৭ সালের কথা। এরপর তিনি শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এ জে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলি সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) সিনেমাগুলোতে সহকারী হিসেবে কাজ করেছেন।
প্রধান নির্মাতা হিসেবে সোহানুর রহমান সোহান আত্মপ্রকাশ করেন ১৯৮৮ সালে। তার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’। তবে তিনি সাফল্য পান ১৯৯৩ সালে। সিনেমার নাম ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই সিনেমার মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেন এবং তারকা খ্যাতি পান প্রয়াত নায়ক সালমান শাহ, নায়িকা মৌসুমী ও কণ্ঠশিল্পী আগুন।
আরও পড়ুন… সোহানের হাঁটে হাড়ি ভাঙলেন পীরজাদা হারুন
তার পরিচালিত অন্যান্য সিনেমাগুলো হচ্ছে ‘আমার দেশ আমার প্রেম’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’, ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কোটি টাকার প্রেম’, ‘সে আমার মন কেড়েছে’, ‘দ্য স্পিড’ ও ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ইত্যাদি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 12
Users Yesterday : 19
Users Last 7 days : 157
Users Last 30 days : 543
Users This Month : 543
Users This Year : 543প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
