সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:40 PM, September 13, 2023
বিনোদন ডেস্ক :
শিক্ষার্থী ও তরুণ সমাজে জনপ্রিয় দুই তারকা শিক্ষক হলেন আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ। বেশ কয়েক বছর ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে কখনও তারা কোনো কিছুই বলেননি।
সম্প্রতি অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে জোড়ালো গুঞ্জন উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি কার্ডে দেখা যায়, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তাইয়েবুর রহমান ও শারমিন আক্তারের পুত্র আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের কন্যা মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা রয়েছে। এর সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেছে টেন মিনিটস স্কুল।
তবে বিষয়টির সত্যতা পাওয়া গেলেও গণমাধ্যমে এ বিষয়ে কোনো কিছু জানাননি তারা দুজন।
প্রসঙ্গত, অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘১০ মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা। এটা এমন একটি প্রতিষ্ঠান, যা অনলাইনে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য এবং সহযোগিতা বিনা মূল্যে দিয়ে থাকে।
এই প্রতিষ্ঠান মূলত ইংরেজি, গণিত ও বিজ্ঞানের নানা বিষয়, যা একাডেমিক সিলেবাসের আওতাভুক্ত এবং বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতা কিভাবে বাড়ানো যায়, তা নিয়ে ভিডিও তৈরি করে। আয়মান সাদিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র। মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 12
Users Yesterday : 19
Users Last 7 days : 157
Users Last 30 days : 543
Users This Month : 543
Users This Year : 543প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
