সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:57 PM, September 13, 2023
বিনোদন ডেস্ক:
শাহরুখ খান নিজের রেকর্ড নিজেই ভাঙছেন। চলতি বছর শুরু করেছিলেন ‘পাঠান’-এর মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে। বিশ্বজুড়ে বক্স অফিসে প্রায় ১১০০ কোটি রুপির ব্যবসা করেছিল এই সিনেমা। তার ৯ মাস পর ফের ‘জওয়ান’ নিয়ে ফিরলেন শাহরুখ।
মুক্তির ৫ দিনের ৫০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ‘জওয়ান’। এখনও দৌড় বাকি। কিন্তু অতিমারির পর থেকে দক্ষিণী সিনেমার কাছেও বক্স অফিসে মাথা নোয়াতে হয়েছিল বলিউডকে। সেই ধারা ভাঙলেন শাহরুখ। তাইতো ‘জওয়ান’-এর সাফল্যে উচ্ছ্বসিত হয়ে শুভেচ্ছা জানালেন বলিউড ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। পাল্টা বাদশাহি জবাবও দিলে শাহরুখ।
একটা সময় ছিল যখন অক্ষয়ের ছবি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলত। কিন্তু গত দু-বছর শুধুই ব্যর্থতা দেখছেন তিনি। এবার সতীর্থের সাফল্যে দরাজ প্রশংসা অক্ষয়ের।
টুইটারে ‘জওয়ান’-এর জন্য শাহরুখকে অভিনন্দন জানিয়ে অক্ষয় লেখেন, ‘‘কী দুর্দান্ত সাফল্য! আমার ‘জওয়ান’, ‘পাঠান’, শাহরুখকে অভিনন্দন। আমাদের ছবির সময় ফিরেছে, আর একেই বলে প্রত্যাবর্তন!’’
তার এই অভিনন্দন বার্তার উত্তরে শাহরুখ লেখেন, তুমি আমাদের সবার জন্য প্রার্থনা করেছিলে, সফল না হয়ে যাবে কোথায়। অনেক শুভেচ্ছা তোমাকেও, সুস্থ থাকো খিলাড়ি! ভালোবাসা নিও।
মুক্তির দিনেই বিশ্বজুড়ে বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছিল অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। আর ৫ দিনে ৫০০ কোটির ক্লাবে পা রেখেছে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান এই সিনেমা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 12
Users Yesterday : 19
Users Last 7 days : 157
Users Last 30 days : 543
Users This Month : 543
Users This Year : 543প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
