সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:01 PM, September 14, 2023
বিনোদন ডেস্ক :
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আলোচিত উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’-এর প্রধান চরিত্র হাজারি ঠাকুর। এই চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে।
ভারতীয় গণমাধ্যম ওটিটি প্লে-এর সূত্রে জানা গেছে, ‘আদর্শ হিন্দু হোটেল’ অবলম্বনে একটি সিরিজ নির্মাণের কাজ চলছে। নির্মাণ করবেন অরিন্দম শীল।
উপন্যাসের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র ‘পদ্ম’ হিসেবে অভিনয় করবেন অনন্যা চট্টোপাধ্যায়। এছাড়া ‘বেচু চক্কত্তি’র চরিত্রে দেখা যাবে দেবশংকর হালদারকে।
১৯৪০ সালে প্রকাশিত ‘আদর্শ হিন্দু হোটেল’ উপন্যাসের হাজারি ঠাকুর মধ্যবয়সী বাঙালি ব্রাহ্মণ, পেশায় রাঁধুনি। যার স্বপ্ন অনেক বড়। স্বপ্ন দেখে নিজের হোটেলের। হাজারি ঠাকুরের মতোই বেচু চক্কত্তির খাবারের হোটেলে কাজ করে পদ্ম। হাজারি ঠাকুরকে নানা অপবাদ দেয় দেয়। নানা চড়াই-উতরাই পেরিয়ে হাজারি ঠাকুরের সফল উদ্যোক্তা হওয়ার গল্প নিয়ে ‘আদর্শ হিন্দু হোটেল’।
চলতি মাসেই সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে নানা কারণে সিরিজের শুটিং পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে নেওয়া হয়েছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 12
Users Yesterday : 19
Users Last 7 days : 157
Users Last 30 days : 543
Users This Month : 543
Users This Year : 543প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
