চলে গেলেন গুণী অভিনেতা রিও, বলিউডে শোক

প্রকাশিত: 4:12 PM, September 15, 2023

চলে গেলেন গুণী অভিনেতা রিও, বলিউডে শোক

বিনোদন ডেস্ক :

বরেণ্য অভিনেতা রিও কাপাডিয়া আর নেই। বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর! ইন্ডিয়া টুডে-কে অভিনেতার মৃত্যু সংবাদ নিশ্চিত করেন তার ঘনিষ্ঠ বন্ধু ফয়সাল মালিক।

 

হিন্দি সিনেমা ও ছোট পর্দার অতি পরিচিত মুখ ছিলেন রিও কাপাডিয়া। শাহরুখ-আমির থেকে রানি মুখোপাধ্যায়- বলিউডের একাধিক সুপারস্টারের ছবিতে নজর কেড়েছিলেন এই অভিনেতা। চাক দে ইন্ডিয়া, দিল চাতা হ্যায়, হ্যাপি নিউ ইয়ার এর মতো সিনেমায় দেখা গেছে তাকে।

কী হয়েছিলো এই অভিনেতার? ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, রিও’র শরীরে বাসা বেঁধেছিলো মরণব্যাধী ক্যানসার। তবে ক্যানসার নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা স্পষ্ট করেনি পরিবার।

সর্বশেষ এই অভিনেতাকে ওয়েব সিরিজ ‘মেড ইন হেভেন’-এর দ্বিতীয় সিজনে দেখা গেছে। তিন দশক ধরে বলিউডে কাজ করছেন রিও। মূলত সিরিয়ালের জগত থেকেই রুপালি পর্দায় পা রাখেন তিনি।

শুক্রবার সকাল ১১টায় রিওর শেষকৃত্য সম্পন্ন হবে গোরেগাঁও-এর শিবধাম শ্মশানভূমিতে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares