সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:27 PM, September 15, 2023
বিনোদন ডেস্ক :
দেখতে দেখতেই মুক্তির প্রথম সপ্তাহ পার করে ফেললো শাহরুখের ‘জওয়ান’। বিশ্বব্যাপী এখনও বইছে ‘জওয়ান’ ঝড়! যতটা ধারণা করা হয়েছিল, তার চেয়েও দ্রুতগতিতে বেড়েই চলছে শাহরুখের এই ছবির আয়!
প্রথম সপ্তাহেই ‘জওয়ান’ ভেঙে দিয়েছে বলিউডের বেশ কয়েকটি রেকর্ড। ‘জওয়ান’-এর আগে এত দ্রুত গতিতে ৩০০ কোটির ঘরে প্রবেশ করেনি কোন বলিউডি ছবি। সেই সাথে বিশ্বব্যাপীও শাহরুখের ‘জওয়ান’ সবচেয়ে দ্রুতগতিতে পৌঁছে গেছে ৫০০ কোটিতে! বলিউডে এর আগে এই রেকর্ড ছিল শাহরুখেরই সিনেমা ‘পাঠান’র দখলে। তবে শেষমেষ সেটি ভেঙে দিলো ‘জওয়ান’।
এদিকে অষ্টম দিন পর্যন্ত শুধু ভারতে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩৮৮ কোটি রুপি! এছাড়ও বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৬৮০ কোটি রুপি! সুতরাং, ৭০০ কোটি রুপি ক্লাবে প্রবেশ করতে ‘জওয়ান’র যে আর বেশি দেরি নেই তা আর বলার অপেক্ষা রাখে না।
৭ সেপ্টেম্বর ভারতের সাড়ে ৫ হাজার স্ক্রিন সহ বিশ্বের ১০ হাজারের বেশী স্ক্রিনে মুক্তি পেয়েছে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ এবং রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘জওয়ান’ সিনেমা প্রযোজনা করেছেন গৌরি খান।
সিনেমাটি একই দিনে মুক্তি পেয়েছে বাংলাদেশেও। সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি খুব ভালো না চললেও মাল্টিপ্লেক্সগুলোতে এখনো বিক্রি হচ্ছে অগ্রিম টিকেট।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 13
Users Yesterday : 19
Users Last 7 days : 130
Users Last 30 days : 544
Users This Month : 544
Users This Year : 544প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
