সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:16 AM, September 15, 2023
বিনোদন ডেস্ক :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেছেন নাট্যকার ও পরিচালক বৃন্দাবন দাস। পড়াবেন নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) কর্মস্থলে যোগ দিয়েছেন তিনি। বর্তমানে ময়মনসিংহের ত্রিশালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করছেন বৃন্দাবন দাস। সেখানে ক্লাসও নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগটির বিভাগীয় প্রধান ড. মো. কামালউদ্দিন এবং বৃন্দাবন দাস নিজে।
নতুন এ অভিজ্ঞতা প্রসঙ্গে বৃন্দাবন বলেন, ভালো লাগছে। সবার সঙ্গে আলাপ-আলোচনা বা যোগাযোগ স্থাপন করতে পারলে তো আনন্দ হয়। আমারও খুব ভালো লাগছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে সেই সুযোগটি করে দিয়েছে।
অন্যদিকে, স্বামীর এই অর্জনে অভিনেত্রী শাহনাজ খুশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে লম্বা একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি বৃন্দাবন দাসকে অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে আসার পরপরই বৃন্দাবন দাসকে শিক্ষার্থীদের ক্লাস নিতে দেখা গেছে। নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বৃন্দাবন দাসকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 13
Users Yesterday : 19
Users Last 7 days : 130
Users Last 30 days : 544
Users This Month : 544
Users This Year : 544প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
