মুনজেরিনকে বিয়ে করে যা বললেন আয়মান

প্রকাশিত: 8:51 PM, September 16, 2023

মুনজেরিনকে বিয়ে করে যা বললেন আয়মান

বিনোদন ডেস্ক :
শিক্ষার্থী ও তরুণ সমাজে জনপ্রিয় দুই তারকা শিক্ষক আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ। বেশ কয়েক বছর ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন ছিল। তবে এ বিষয়ে কখনও তারা কোনো কিছুই বলেননি।

সম্প্রতি অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’-এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদের বিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে জুমার নামাজের পর পরিবারের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়।

তাদের বিয়ের ছবি দিয়ে ইতোমধ্যেই প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন নেটিজেনরা। ভালোবাসার এমন পূর্ণতার ছবি দেখে মুগ্ধ হয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।

মুনজেরিনকে বিয়ে করে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট নিয়ে নিজের অনুভুতি জানিয়েছেন আয়ামান সাদিক। নিজেদের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ! অনুভূতিটা অদ্ভুত।

এরপর একটি ভিডিও পোস্ট করেন। যেখানে আয়মান সাদিক বলেন, জীবনে অনেক ইভেন্ট করেছি কিন্তু এটা আলাদা। অনেক সাইন করেছি তবে কখনও হাত কাঁপেনি, এবার কাঁপল। এই অনুভূতিটা একেবারেই আলাদা। নতুন একটা জার্নি।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর সাবেক শিক্ষার্থী আয়মান সাদিকের জন্ম কুমিল্লায়। ২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন তিনি। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন চট্টগ্রামের মেয়ে মুনজেরিন শহীদ। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন তিনি।

আগামী শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর সেনাকুঞ্জেতে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়মানের ঘনিষ্ঠজনেরা।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে আয়মান-মুনজেরিনের বিয়ের কার্ড ছড়িয়ে পড়ে। যা নিয়ে ব্যাপক আলোচনা হয়

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares