সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:30 AM, September 16, 2023
বিনোদন ডেস্ক:
বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ অভিনেত্রী সারিকা সাবাহ। বেশ কিছু নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আছেন তিনি। তবে সম্প্রতি পর্দায় একটু কমই দেখা মিলেছে তার।
কারণ হিসেবে জানা যায়, মূলত থাইরয়েডের সমস্যা থাকায় ওজন বেড়ে গিয়েছিল এ অভিনেত্রীর। এরপর কাজ একেবারে বন্ধ করে দিয়ে নিজ চেষ্টাতে মাত্র ৫ মাসে ১৮ কেজি ওজন কমিয়েছেন সারিকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে ছোট পর্দার এই তারকার ওজন ছিল ৬৬ কেজি, যা এখন দাঁড়িয়েছে ৪৮ কেজিতে।
এ প্রসঙ্গে সারিকা সাবাহ বলেন, সত্যি বলতে কি, প্রতিদিনই ওজন বাড়ছিল। একটা সময় নিজের কাছেই ভালো লাগল না। তাই চিন্তা করলাম, আমাকে ওজন কমাতে হবে। ফলে শুরুতেই আমি খাবারের তালিকা থেকে সব ধরনের বাইরের খাবার ও জাঙ্ক ফুড বাদ দিই। এরপর নিয়ম মেনে স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও শরীরচর্চা শুরু করি।
ওজন কমানোর জন্য বেশ কিছু সাধারণ নিয়ম মেনে চলতে হয়েছে সারিকাকে। শুরুর দিকে ২৫ মিনিট সময় নিয়ে ব্যায়াম করতেন। এরপর সময় বাড়িয়ে ৪০ মিনিটে আনেন। বিচকেল তিনটার মধ্যে দুপুরের খাবার খেতেন।
রাতের খাবার শেষ করতেন নয়টার মধ্যে। খাবারের তালিকায় প্রোটিনের পরিমাণ ছিল বেশি। আর প্রতিদিন পান করতেন তিন লিটার পানি। সব খাবার রান্না করতেন অল্প পরিমাণে অলিভ অয়েলে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 14
Users Yesterday : 19
Users Last 7 days : 131
Users Last 30 days : 545
Users This Month : 545
Users This Year : 545প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
