সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:41 PM, September 17, 2023
বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় জুটি শহিদ কাপুর ও কারিনা কাপুর খান। একসময় রুপালি পর্দার রোমান্টিক জুটি হিসেবে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তারা। শুধু পর্দায় নয়, বাস্তবেও প্রেমের সম্পর্কে বাঁধা পড়েছিলেন দুজন। কিন্তু খুব বেশি দিন টেকেনি শহিদ-কারিনার সেই সম্পর্ক। তবে এবার তিক্ততা ভুলে ফের এক হতে যাচ্ছেন শহিদ-কারিনা।
শোনা যাচ্ছে, আবারও দুজনকে একই ফ্রেমে দেখা যাবে। তাদের জনপ্রিয় সিনেমা ‘জব উই মেট টু’ নির্মাণের কথা ভাবছেন নির্মাতা। আর এই সিনেমাতেও শহিদ ও কারিনাকেই জুটি হিসেবে পেতে চান তারা।
২০০৭ সালে মুক্তি পায় শহিদ-কারিনা অভিনীত সিনেমা ‘জব উই মেট’। সে সময় রুপালি পর্দায় রোমান্টিকতায় রীতিমতো ঝড় তুলেছিলেন এই দুই তারকা। ইমতিয়াজ আলি পরিচালিত ওই সিনেমায় শেষবারের মতো জুটি হিসেবে দেখা গিয়েছিল এই দুজনকে।
এ ছাড়া ‘ফিদা’, ‘মিলেঙ্গে মিলেঙ্গে’, ‘৩৬ চায়না টাউন’, ‘চুপ চুপ কে’র মতো একাধিক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন তারা। তবে ‘জব উই মেট’ সিনেমাটির শুটিং চলাকালীনই সম্পর্কে চিড় ধরেছিল এই প্রেমিক যুগলের।
সম্প্রতি সানি-আমিশার ‘গদর টু’ সিনেমা সাফল্য পেয়েছে। মূলত সেই ট্রেন্ডের অনুসরণে ‘জব উই মেট টু’ বানাতে উদ্যোগী হন নির্মাতারা। শহিদ-কারিনার পাশাপাশি চলচ্চিত্রটি নির্মাণের জন্য তারা ইমতিয়াজকে চান বলে জানা গেছে।
তবে ‘জব উই মেট টু’ শহিদ-কারিনাকেই চূড়ান্ত করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
প্রসঙ্গত, ২০০৩ সালে শহিদকে ‘ইশ্ক ভিশ্ক’ সিনেমায় দেখেই মুগ্ধ হন কারিনা। ‘ফিদা’ সিনেমায় কাজ করার সময় একে অপরের প্রেমে পড়লেও এখন দুজনের পথই ভিন্ন। তাদের সেই সম্পর্ক ভাঙার পর সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা। অন্যদিকে মীরা রাজপুতের সঙ্গে সংসার পেতেছেন শহিদ। বর্তমানে যার যার সংসার নিয়ে বেশ সুখেই দিন পার করছেন তারা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 14
Users Last 7 days : 131
Users Last 30 days : 545
Users This Month : 545
Users This Year : 545প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
