সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:45 PM, September 17, 2023
বিনোদন ডেস্ক :
অনেক দিন থেকেই বিনোদন জগৎ থেকে দূরে আছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন ব্যবসা ও পরিবার নিয়ে। তবে এ অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। ফেসবুকে নানা সময় নানা ঘটনা নিয়ে লিখতে দেখা যায় এ অভিনেতাকে।
এরই ধারাবাহিকতায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করলেন ঢাকাই সিনেমার এ অভিনেতা।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ওমর সানী।
পোস্টে অভিনেতা লেখেন, ‘সাধারণ মানুষ কি খাবে বলে দেন সরকার। খাবারের লিস্ট দিয়ে দেন আমরা কি খাব, আর পারছি না। রাষ্ট্র।’
ওমর সানীর ‘চাপওয়ালা’ নামে একটি রেস্টুরেন্ট আছে। এ ব্যবসা করতে গিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাফিয়ে বাড়ার ব্যাপারটি আরও গভীরভাবে উপলব্ধি করেছেন তিনি।
এদিকে সবশেষ অভিনেতাকে জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমায় শুটিং করতে দেখা যায়। এতে আরও অভিনয় করেছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 14
Users Last 7 days : 131
Users Last 30 days : 545
Users This Month : 545
Users This Year : 545প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
