১০ দিনে কত আয় করল ‘জওয়ান’

প্রকাশিত: 10:48 AM, September 17, 2023

১০ দিনে কত আয় করল ‘জওয়ান’

বিনোদন ডেস্ক:

গত শুক্রবার মুম্বাইয়ে এক প্রেস কনফারেন্সে শাহরুখ খান তো বলেই দিলেন, তার সিনেমা হলে আসা মানেই ঈদ। ভারতজুড়ে উৎসবের মেজাজই ছিল ৭ সেপ্টেম্বর। এদিন দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, কলকাতার মতো মেট্রো সিটিগুলোতে তো ‘জওয়ান’-এর রাত ১ টা কিংবা ৩টার শো-ও চলেছিল।

ইতোমধ্যেই হিন্দি সিনেমা জগতে বক্স অফিসে মাইলস্টোন তৈরি করা পারফরম্যান্স এই সিনেমার। নিজের রেকর্ড নিজেই ভেঙে নতুন মাইলফলক দাঁড় করছেন শাহরুখ। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিনেমা মুক্তির দশম দিন শনিবার (১৬ সেপ্টেম্বর) ভারতের বাজারে ৩১.৫০ কোটি রুপির ব্যবসা করেছে সিনেমাটি।

প্রথম দিন বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ছবির আয় ছিল ৭৫ কোটি। শুক্র আয় খানিক কমে ৫৩.২৩ কোটি হলেও, শনিবার তা ফের বেড়ে হয়েছিল ৭৭.৮৩ কোটি। গত রোববারে জওয়ানের আয় হয় সর্বোচ্চ, ৮০.০১ কোটি। সোমবারেও আয়ের অঙ্ক ছিল ৩২. ৯২ কোটি। তবে মঙ্গলবার থেকে যা ধীরে ধীরে কমতে থাকে।

শুক্রবার কমে হয়েছিল ১৯.১ কোটি, যা জওয়ানের সর্বনিম্ন আয় ছিল। কিন্তু শনিবার আসতে আশা জোগাল শাহরুখ খানের সিনেমা। আয় করল ৩১.৫০ কোটি। আর দেশের বাজারে মোট আয় গিয়ে দাঁড়াল ৪৪০.৪৮ কোটি রুপিতে।

ভারতের পাশাপাশি বিশ্বের অনান্য প্রান্তেও শাহরুখ ম্যাজিক অব্যাহত। যুক্তরাষ্ট্র, দুবাই, ব্রিটেন, বাংলাদেশে রমরমিয়ে চলছে ‘জওয়ান’।

এদিকে ‘জওয়ান’-এর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শনিবার জানানো হয়, ৯ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি ৭৩৫.০২ কোটি রুপি আয় করেছে

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares