সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:37 AM, September 18, 2023
বিনোদন ডেস্ক:
বলিউডের আলোচিত অভিনেত্রী জেরিন খান। ২০১০ সালে ‘ভীর’ সিনেমার মাধ্যমে অভিষেক তার। সালমান খানের হাত ধরেই ওই সিনেমায় নায়িকা হন তিনি। গুঞ্জন আছে, ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর সালমান এমন কাউকে খুঁজছিলেন যে কিনা অবিকল তার মতো দেখতে হবে। সে সময় তিনি পেয়ে যান জেরিন খানের দেখা।
হঠাৎ করে দেখলে যে কেউই জেরিনকে ক্যাটরিনার সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন। সালমানের সঙ্গে জেরিনের প্রথম সিনেমা বেশ প্রশংসিত হয়। তার রূপে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
এবার এই জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের শিয়ালদা আদালত। টাকা নিয়েও অনুষ্ঠানে না আসার অভিযোগের প্রেক্ষিতেই ২০১৮ সালে মামলা দায়ের করেছিল কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। এবার সেই মামলার ভিত্তিতেই কলকাতায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো তার বিরুদ্ধে।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লাখ রুপি নিয়েছিলেন জেরিন খান। উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালী পূজার উদ্বোধন করার চুক্তি হয়েছিল। তবে জেরিনের ম্যানেজার টাকা নিলেও কলকাতায় আসেননি। উল্টো যেদিন কলকাতায় আসার কথা ছিল, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পেছাতে থাকেন। শুধু তাই নয়! ওই ইভেন্ট সংস্থার দাবি, ফোনে জেরিন খান হুমকি দেন, কেন যাব বাংলায়? তোমাদের সংস্থা মুম্বাইয়ে কী করে কাজ পায়, দেখে নেব!
জেরিনের এই হুমকির পর মুম্বাইয়ে কাজ পেতেও বেশ অসুবিধা হয় সংস্থাটির। এরপর ভারতের নারকেলডাঙা থানায় জেরিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা। এবার শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ হলো জেরিন ও তার ম্যানেজারের বিরুদ্ধে। কলকাতায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে নায়িকার বিরুদ্ধে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 14
Users Last 7 days : 131
Users Last 30 days : 545
Users This Month : 545
Users This Year : 545প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
