ঘুমের মধ্যে মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী

প্রকাশিত: 12:25 PM, September 18, 2023

ঘুমের মধ্যে মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় টিভি সিরিজ ‘নেইবরস’ খ্যাত অস্ট্রেলিয়ান কিংবদন্তি অভিনেত্রী ও সাংবাদিক জয় চেম্বার্স-গ্র্যান্ডি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে এ অভিনেত্রীর।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিররের প্রতিবেদনে বলা হয়েছে, রিতা চরিত্রে ‘দ্য রেস্টলেস ইয়ারস’, ডা. রবিন পোর্টার চরিত্রে ‘দ্য ইয়াং ডক্টরস’-এ অভিনয় করা অভিনেত্রী রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে মারা গেছেন।

অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালে প্রিয়জনের মাঝে ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনাদের প্রিয় অভিনেত্রী জয় চেম্বার্স-গ্র্যান্ডি।

অস্ট্রেলিয়ান এ অভিনেত্রীকে দেশটির স্বনামধন্য পুরস্কার ‘লজি অ্যাওয়ার্ড’ বিজয়ী হিসেবে স্মরণ করা হবে। ‘নেইবরস’ এ রোজমেরি ড্যানিয়েলস চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছিলেন তিনি।

এছাড়া লেখক হিসেবে জয় চেম্বার্স-গ্র্যান্ডির বই অনেক বেশি বিক্রি হতো। তিনি একাধারে একজন কবি এবং ব্যতিক্রমী একজন ব্যবসায়ীও ছিলেন। পাশাপাশি তিনি স্বামীর সঙ্গে বিশ্বের বৃহত্তম স্বাধীন প্রযোজনা সংস্থা গড়ে তুলেছিলেন।

এ অভিনেত্রী স্বামীর একটি সিরিজে অভিনয়ের পর ১৯৬৯ এবং ১৯৭০ সালে সেরা নারী অভিনেত্রী হিসেবে ‘লজি অ্যাওয়ার্ড’ লাভ করেন। তার স্বামী ছিলেন রেজ গ্র্যান্ডি। যিনি ১৯৭১ সালে প্রথম স্ত্রীকে ডিভোর্স দেয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। আর জয় চেম্বার্স-গ্র্যান্ডি ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। ১৯৯২ সালের মে মাসে মারা যান অভিনেত্রীর স্বামী রেজ গ্র্যান্ডি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares