সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:21 AM, September 19, 2023
বিনোদন ডেস্ক:
বলিউডের আলোচিত অভিনেত্রী জেরিন খান। ২০১০ সালে ‘ভীর’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক তার।
সম্প্রতি অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের শিয়ালদা আদালত। টাকা নিয়ে অনুষ্ঠানে না আসার অভিযোগের প্রেক্ষিতে ২০১৮ সালে কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ মামলাটি দায়ের করে।
এ বিষয়ে মুখ খুলেছেন জেরিন খান। তিনি বলেন, আমি নিশ্চিত, এর কোনো সত্যতা নেই। আমি তো অবাক। আমার আইনজীবীর সঙ্গে কথা বলছি। আদতে কী হয়েছে, সবটা না জেনে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না।
এর আগে, ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লাখ রুপি নিয়েছিলেন জেরিন খান। উত্তর ২৪ পরগনার বারাসত ও কলকাতার ৬টি কালী পূজার উদ্বোধন করার চুক্তি হয়েছিল। তবে জেরিনের ম্যানেজার টাকা নিলেও কলকাতায় আসেননি।
উল্টো যেদিন কলকাতায় আসার কথা ছিল, সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পেছাতে থাকেন। শুধু তাই নয়, ওই ইভেন্ট সংস্থার দাবি ফোনে জেরিন খান হুমকি দেন, কেন যাব বাংলায়? তোমাদের সংস্থা মুম্বাইয়ে কী করে কাজ পায়, দেখে নেব!
জেরিনের এই হুমকির পর মুম্বাইয়ে কাজ পেতেও বেশ অসুবিধা হয় সংস্থাটির। এরপর ভারতের নারকেলডাঙা থানায় জেরিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 14
Users Last 7 days : 141
Users Last 30 days : 555
Users This Month : 555
Users This Year : 555প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
