সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:41 AM, September 19, 2023
বিনোদন ডেস্ক :
চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১ টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১৯৪৬ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন।
বরেণ্য এই পরিচালকের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুজনেই কানাডা প্রবাসী। তাঁরা দেশে ফেরার পর সৈয়দ সালাউদ্দিন জাকীর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
জানা গেছে, সন্ধ্যায় ধানমন্ডির বাসায় ছিলেন জাকী। রাত দশটার পর হঠাৎ শারীরিক অবস্থার অবণতি ঘটে তাঁর। এরপর দ্রুত তাকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা নিশ্চিত করেন তিনি মারা গেছেন।
নির্মাতা পরিচয়ের বাইরেও সৈয়দ সালাউদ্দিন জাকী কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিত ছিলেন। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি।
এই সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন সালাউদ্দিন জাকী। নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 14
Users Last 7 days : 141
Users Last 30 days : 555
Users This Month : 555
Users This Year : 555প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
