সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:12 PM, September 21, 2023
বিনোদন ডেস্ক:
বরেণ্য নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন গত সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বরেণ্য চলচ্চিত্র নির্মাতার প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ১১টায় শহীদ মিনারে আনা হয়। আজিমপুরে বাবা-মায়ের কবরে সৈয়দ সালাহউদ্দিন জাকীকে দাফন করা হবে।
বরেণ্য নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকীকে শেষ শ্রদ্ধা জানানোর সময়।
‘ঘুড্ডি’ খ্যাত একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে সৈয়দ সালাহউদ্দিন জাকীর বয়স হয়েছিল ৭৭ বছর। বরেণ্য এই পরিচালকের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
জানা যায়, বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকীর প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ১১টায় শহীদ মিনারে আনা হয়। সংস্কৃতি মন্ত্রণালয়, গ্রাম থিয়েটার, জাতীয় কবিতা পরিষদ, চিলড্রেন ফিল্ম সোসাইটি, শিল্পকলা একাডেমি, উদিচি, সম্প্রীতির বাংলাদেশ, নাট্যচক্র, ফেডারেশন অব ফিল্ম সোসাইটি বাংলাদেশ শেষ বারের মতো শ্রদ্ধা জানায় বরেণ্য এই নির্মাতাকে।
আজ জোহরের নামাজের পর ১.৩০ মিনিটে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডির তাকওয়া মসজিদে। জানাজা শেষে তাকে চ্যানেল আইতে নিয়ে যাওয়া হবে। চ্যানেল আই এ শ্রদ্ধা জানানো শেষে আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরে সৈয়দ সালাহউদ্দিন জাকীকে দাফন করা হবে
অসুস্থ অবস্থার মধ্যেও তিনি কাজ নিয়ে থেকেছেন। হুইলচেয়ারে বসেই ৭ নম্বর চলচ্চিত্র ‘অপরাজেয় একা’ নির্মাণ করেন তিনি। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া সম্প্রতি আরেকটি সিনেমা ‘ক্রান্তিকাল’-এর কাজ শেষ করেছেন তিনি।
১৯৮০ সালে ‘ঘুড্ডি’ চলচ্চিত্র নির্মাণ করে খ্যাতি পেয়েছিলেন সৈয়দ সালাহউদ্দীন জাকী। নির্মাতা পরিচয়ের বাইরেও সৈয়দ সালাউদ্দিন জাকী কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিত। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন। এই সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 25
Users Yesterday : 14
Users Last 7 days : 127
Users Last 30 days : 570
Users This Month : 570
Users This Year : 570প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
