সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:50 AM, September 22, 2023
বিনোদন ডেস্ক:
ঢাকায় গান গাইতে আসছেন সংগীতশিল্পী অঞ্জন দত্ত। ৩০ সেপ্টেম্বর ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে কারখানা ও আর্কলাইট ইভেন্টস। আসার আগে অঞ্জন দত্ত ভক্তদের কাছে জানতে চেয়েছেন গানের তালিকা।
অঞ্জন দত্ত তার ফেসবুকে বৃহস্পতিবার সন্ধ্যায় লিখেছেন, ‘প্রিয় ঢাকা, আমি অঞ্জন দত্ত আর আহমেদ হাসান সানি আগামী ৩০ তারিখ আসছি ঢাকার আলোকি অডিটরিয়ামে। মূলত একটা সন্ধ্যা আপনাদের সঙ্গে গান, স্মৃতিচারণা, আড্ডা, মানে সব মিলিয়ে একটা আনন্দের সময় কাটাতে এসে পড়ব।’
দর্শকদের উদ্দেশে অঞ্জন বলেন, ‘দেখা হবে। আমার থেকে কী কী গান শুনতে চান কমেন্টে জানাতে পারেন, দেখি কোনগুলো গাওয়া যায়।’
প্রি-বুকিংয়ে ব্যাপক সাড়ার পর দর্শকেরা এখন হাতে পাচ্ছে টিকিট। এ নিয়ে আর্কলাইট ইভেন্টসের কো-ফাউন্ডার ডা. ইমতিয়াজ সংবাদমাধ্যমকে বলেন, ইভেন্টে আমরা দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি দর্শকেরা স্মরণীয় একটি সন্ধ্যা উপহার পাবে।’
এই কনসার্টে অঞ্জন দত্তের সঙ্গে গান করবেন ঢাকার আহমেদ হাসান সানি। সাম্প্রতিক সময়ে ‘শহরের দুইটা গান’, ‘আমরা হয়তো’ ইত্যাদি গানে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। তারও আগে ‘মুক্তাঞ্চল’ অ্যালবাম দিয়ে কিংবা ‘স্বপ্নজাল’ সিনেমায় গান গেয়েও প্রশংসিত হয়েছেন।
আয়োজনটি নিয়ে সানি জানিয়েছিলেন তার উচ্ছ্বাসের কথা। তিনি বলেন, ‘আসলে বিষয়টা আমার কাছে এখনো স্বপ্নের মতোই মনে হচ্ছে। আমরা বড় হয়েছি অঞ্জনের শব্দের শহরে। আর তার সঙ্গে একই মঞ্চে গান করব, ভাবতেই আনন্দ লাগছে।’
আগেও একাধিকবার বাংলাদেশে গান করতে এসেছেন অঞ্জন দত্ত। সবশেষ গেল মার্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে গান শুনিয়ে গেছেন তিনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 25
Users Yesterday : 14
Users Last 7 days : 127
Users Last 30 days : 570
Users This Month : 570
Users This Year : 570প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
