সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:04 AM, September 22, 2023
বিনোদন ডেস্ক:
ঋতাভরী চক্রবর্তী বড় পর্দা ও ওটিটি প্ল্যাটফর্ম সবখানেই ব্যস্ত সময় কাটাচ্ছেন। বরাবরই ব্যক্তিজীবন আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি। টালিউডে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও তিনি নিজে কখনও মুখ খোলেননি।
এবার মা হতে যাচ্ছেন ‘ওগো বধূ সুন্দরী’ খ্যাত এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি নিজেই।
মা হতে যাওয়ার ঘোষণা দিয়ে ঋতাভরী চক্রবর্তী লেখেন, আমি এবং আমার স্বামী যৌথভাবে ঘোষণা করছি যে, আমি মা হতে যাচ্ছি। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ কামনা করছি।
এ পোস্ট দেওয়ার পর বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে সামজিক যোগাযোগমাধ্যমে। কারণ, ঋতাভরী এখনও অবিবাহিত। এর ফলে প্রশ্ন উঠেছে, এ সন্তানের বাবা কে? যেমনটা হয়েছিল অভিনেত্রী নুসরাত জাহানের ক্ষেত্রে।
তবে নেটিজেনদের কেউ কেউ বলছেন, এটি সিনেমার প্রচারের জন্য স্টান্টবাজি। কিন্তু অরিন্দম শীলের মতো গুণী নির্মাতাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। ফলে নেটিজেনদের বড় একটি অংশ দ্বিধায় পড়ে গেছেন।
মনোবিদ তথাগত চ্যাটার্জির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঋতাভরী। গত বছরের মাঝামাঝি সময়ে চুমুর ছবি পোস্ট করে প্রেমিককে পরিচয় করিয়ে দেন এই অভিনেত্রী।
একই বছরের শেষ লগ্নে গুঞ্জন উঠেছিল, ভেঙে গেছে তথাগত-ঋতাভরীর প্রেম। যদিও বিচ্ছেদ নিয়ে কোনো শব্দটি করেননি নায়িকা! নেটিজেনদের অনেকের দাবি— গোপনে বিয়ের পর্ব সেরেছেন ঋতাভরী-তথাগত। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি নায়িকা।
‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন ঋতাভরী। ২০১১ সালে ‘তোমার সঙ্গে প্রাণের খেলা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায়নি।
২০১২ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘তবু বসন্ত’। ঋতাভরী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘ চতুষ্কোণ’, ‘বারুদ’, ‘পরী’, ‘শেষ থেকে শুরু’ প্রভৃতি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 25
Users Yesterday : 14
Users Last 7 days : 127
Users Last 30 days : 570
Users This Month : 570
Users This Year : 570প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
