সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:31 AM, September 22, 2023
বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরীফুল রাজের সংসার ভেঙে গেছে। গত ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। এ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা-সমালোচনা চলছে।
রাজকে ডিভোর্সের ঘোষণা দেওয়ার পর পরীমণি জানিয়েছেন সন্তান রাজ্যকে নিজের কাছেই রাখবেন। ছেলের যাবতীয় ভরণপোষণ বর্তমানের মতো আগামীতেও তিনিই বহন করবেন। এবার সন্তানের সঙ্গে একটি ভিডিও দিয়ে অভিনেত্রী জানান, রাজ্যই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ।
তিনি বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে সন্তান রাজ্যের সঙ্গে দেখা গেছে তাকে। রাজ্যকে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন মা পরী। সেইসঙ্গে চুমু দিচ্ছেন সন্তানকে। সঙ্গে ইংরেজিতে ক্যাপশনে লিখেছেন অভিনেত্রী। যার বাংলা ভাবার্থ করলে দাঁড়ায়, যত বাধাই আসুক নিজের সন্তানই হলো জীবনে সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে সুন্দর কারণ।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা।
রাজের সঙ্গে সংসার জীবনের ১০ মাসের মাথায় পরীর কোলজুড়ে আসে পুত্রসন্তান। এর একদিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন পরীমণি। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।
দেড় বছরের দাম্পত্য জীবনে নানা ঘটনা আলোচনায় এসেছে। গত ২০ মে পরীমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে যান রাজ। এরপর ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়।
ওই ঘটনায় দুজনের মধ্যকার সম্পর্কে আরও দূরত্ব তৈরি হয়। সেই দূরত্বের ধারাবাহিকতায় এবার বিচ্ছেদের পথেই হাঁটলেন আলোচিত এই জুটি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 25
Users Yesterday : 14
Users Last 7 days : 127
Users Last 30 days : 570
Users This Month : 570
Users This Year : 570প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
