প্রাক্তন-ই কি ফিরল সারার জীবনে!

প্রকাশিত: 9:32 AM, September 23, 2023

প্রাক্তন-ই কি ফিরল সারার জীবনে!

বিনোদন ডেস্ক:

বলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় তারকা সারা আলি খান। পেশাগত জীবন নিয়ে আলোচনা তো রয়েছেই, পাশাপাশি নায়িকার প্রেম জীবন নিয়েও কম জল্পনা হয়নি বলিপাড়ায়। জীবনের প্রথম সিনেমার সময় থেকেই একের পর এক অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে সারার। কখনও সেই কানাঘুষো কেবলই রটনা, কখনও আবার সত্যিই সেই অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সাইফকন্যা।

অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে তার প্রেম বলিপাড়ায় রীতিমতো ‘ওপেন সিক্রেট’। করণ জোহরের অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ এসে কার্তিকের প্রতি তার ভালোলাগার কথা প্রকাশ্যেই জানিয়েছিলেন সারা। তারপর পরিচালক ইমতিয়াজ আলির ছবি ‘লাভ আজ কাল’-এ জুটি বেঁধে কাজও করেছিলেন সারা ও কার্তিক।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, খবর অনুযায়ী ওই সিনেমার শুটিং চলাকালীনই নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন তারা। তবে সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। কয়েক বছর আগে প্রেমে ইতি টানেন দুজনে। যদিও তাদের বন্ধুত্বের সমীকরণে নাকি তার কোনো প্রভাব পড়েনি। প্রেম ভাঙার পরেও একাধিক অনুষ্ঠানে একে অপরের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা গেছে দুই চর্চিত প্রাক্তনকে। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, দুই প্রাক্তনের মধ্যে আবার নাকি ঘনিষ্ঠতা বেশ বেড়েছে।

 

গত কয়েক দিনে গণেশ পূজা উপলক্ষে সেজে উঠেছিল মায়ানগরী মুম্বাই। পূজা উপলক্ষে একাধিক অনুষ্ঠানে দেখা গেছে বলিউডের তারকাদের। বেশিরভাগ তারকাই ভিড় জমিয়েছিলেন মুকেশ আম্বানীর বাড়ির গণেশ পুজো। অথচ সারাকে দেখা গেল কার্তিকের বাড়ির গণেশ পূজায়।

রানি রঙের পোশাকে সেজেগুজে কার্তিকের বাড়িতে গিয়েছিলেন সারা। একসঙ্গে ছবিও তোলেন প্রাক্তন যুগল। কার্তিকের বাড়ির পূজায় উপস্থিত ছিলেন পোশাকশিল্পী মণীশ মালহোত্রও। সারা ও কার্তিককে এক ফ্রেমে দেখে অনুরাগীদের ধারণা ফের একে অপরের কাছাকাছি এসেছেন তারা। অনেকে আবার সারা ও কার্তিকের ছবি দেখে তাদের ‘নবদম্পতি’ বলেও অভিহিত করেছেন!

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares