সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:34 AM, September 23, 2023
বিনোদন ডেস্ক:
চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে জুটি বেঁধে ‘ছায়াবাজ’ সিনেমায় কাজ করতে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বাংলাদেশে আসেন পশ্চিমবঙ্গের নায়িকা সায়ন্তিকা ব্যানার্জী। ঢাকায় পা রেখে কক্সবাজারে সিনেমার শুটিংয়ে অংশ নিলে হঠাৎ নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দ্বের জেরে শুটিং বন্ধ করে কলকাতায় ফিরে যান তিনি।
সম্প্রতি এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। এই সিনেমার ভারতীয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী প্রথমে এনেছিলেন গুরুতর অভিযোগ। জানিয়েছিলেন, কক্সবাজারে শুটিং করার সময় অনুমতি না নিয়ে তার হাত স্পর্শ করেছেন সিনেমার নৃত্য পরিচালক মাইকেল। এরপর বেরিয়ে আসে এ নায়িকার অপেশাদার আচরণের কথা।
বিষয়টি নিয়ে যখন দুই পক্ষের মধ্যেই কাঁদা ছোড়াছুড়ি চলছে, তখন জায়েদ খান সায়ন্তিকার পক্ষই নিয়েছেন। সিনেমার শুরু থেকেই এই অভিনেত্রীর সঙ্গে খুব ভালো সম্পর্ক তার সেটাও একাধিকবার প্রকাশ করেছেন।
এসব মিলিয়ে তাদের দুজনকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এমনকি সিনেমার প্রযোজক দাবি করেছেন, শুটিংয়ের বাইরেও জায়েদ ও সায়ন্তিকা হোটেলে অতিরিক্ত সময় কাটাতেন। ফলে তাদের দুজনের সম্পর্ক ঘিরেও আলোচনা হয়েছে। বিষয়টি স্বাভাবিক দৃষ্টিতেই দেখছেন জায়েদ খান।
তিনি বলেন, আমি যেসব নায়িকাদের সঙ্গে ৩৪টি সিনেমায় অভিনয় করেছি, তাদের সবার সঙ্গেই ভালো সম্পর্ক আছে। দেশের খ্যাতিমান নায়িকা শাবনূর থেকে শুরু করে সায়ন্তিকা—সবাই আমাকে পছন্দ করেন। তার কারণ, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছি। কারো সঙ্গে এমন ব্যবহার করি না যে তারা আমাকে পছন্দ করবেন না।
জায়েদ আরও বলেন, শুটিংয়ে সায়ন্তিকার নাস্তা থেকে শুরু করে অনেক কিছুর ঠিকঠাক ব্যবস্থা করে দিয়েছি। আমার প্রশংসা না করে তো তাদের উপায় নেই। বাইরে থেকে একজন নায়িকা আমাদের দেশে এসেছেন, বাংলাদেশের সম্মান জড়িয়ে আছে না এখানে।
প্রসঙ্গত, জায়েদ-সায়ন্তিকার ‘ছায়াবাজ’ সিনেমাটি নির্মাণ করছেন তাজু কামরুল। এদিকে নায়িকা ও প্রযোজকের পাল্টাপাল্টি অভিযোগে সিনেমাটির শুটিং নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 14
Users Last 7 days : 128
Users Last 30 days : 571
Users This Month : 571
Users This Year : 571প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
