সামান্য ভুলে যুবককে প্রকাশ্যে থাপ্পড় দিলেন অভিনেত্রী!

প্রকাশিত: 3:14 PM, September 23, 2023

সামান্য ভুলে যুবককে প্রকাশ্যে থাপ্পড় দিলেন অভিনেত্রী!

বিনোদন ডেস্ক:
তেলুগু ইন্ডাস্ট্রির পরিচিত মুখ লক্ষ্মী মাঞ্চু। সম্প্রতি দুবাইতে সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশন্যাল মুভি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের লাল গালিচায় মেজাজ হারালেন এই অভিনেত্রী! সেখানে সামান্য ভুলে এক যুবককে প্রকাশ্যে থাপ্পড় মারেন লক্ষ্মী! ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

চলতি বছর পুরস্কার মঞ্চে হাজির হন লক্ষ্মী। আর সেখানেই ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা! এক ব্যক্তিকে থাপ্পড় দেন তিনি। পাশাপাশি অন্য একজনের ওপর চিৎকারও করে ওঠেন।

সোনালি শাড়িতে সেজে অনুষ্ঠানের লাল গালিচায় পৌঁছেছিলেন লক্ষ্মী। অভিনেত্রীর পরনে ছিল হাতাকাটা ব্লাউজ, কোমরে বেল্ট, টেনে বাঁধা চুল আর কানে ঝোলা দুল বেশ লাস্যময়ী রুপেই তাক লাগান তিনি।

তবে রেড কার্পেটে তার লুক নয়, আলোচ্য বিষয় হয়ে উঠল অপ্রত্যাশিত এই ঘটনা। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে নেটমাধ্যমে।

ওই ভিডিওতে দেখা গেছে, রেড কারপেটে নিয়ম মেনে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই দক্ষিণী সুন্দরী। সাংবাদিকের সঙ্গে কথা বলার মাঝেই হঠাৎ এক ব্যক্তি ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যান।

আর এতেই খেপে গেলেন নায়িকা! শুধু তাই নয়, রেগে গিয়ে রীতিমতো সেই ব্যক্তিকে চড় মেরে বসেন লক্ষ্মী। তবে এর পরেও রেহাই মেলেনি। এর কিছু সময় পর আবারও এক ব্যক্তি তার ক্যামেরা সামনে এসে হাজির! সে সময় অবশ্য হাত না ওঠালেও চিৎকার করে লক্ষ্মী বলেন, ভাই ক্যামেরার পেছন দিয়ে যান, এটা বেসিক নিয়ম।

তবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে লক্ষ্মীর মেজাজ হারানোর ঘটনায় হতবাক তার অনুরাগীরা। যদিও এখন পর্যন্ত ঘটনার বিষয়ে কোনো রকম মন্তব্য করেননি এই অভিনেত্রী।

২০০৮ সালে ‘দ্য ওড’ সিনেমার মাধ্যমে অভিনয়ের জগতে আত্মপ্রকাশ করেন লক্ষ্মী। অভিনেত্রী হওয়ার পাশাপাশি প্রযোজক এবং রিয়ালিটি শো-এর বিচারক হিসাবেও বেশ পরিচিতি রয়েছে তার।

বিদ্যা দেবীর কন্যা লক্ষ্মী। বাবার পথ অনুসরণ করেই অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী। তবে অভিনয় জীবন শুরুর আগেই অ্যান্ডি শ্রীনিবাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন লক্ষ্মী।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares