সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:47 AM, September 23, 2023
বিনোদন ডেস্ক :
সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গার নূরপুরে একটি সাইনবোর্ড ভেঙে ফেলে দুর্বৃত্তরা। সাইনবোর্ডটিতে লেখা ছিল ‘তারেক মাসুদের বাড়ি’।
এ ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর গত ১৩ সেপ্টেম্বর ওই ভাঙা সাইনবোর্ডটি পুননির্মাণ করে দেয় স্থানীয় প্রশাসন। তবে সাইনবোর্ড ভাঙার ঘটনার পর থেকে তারেক মাসুদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তারেক মাসুদের গ্রামের বাড়ি ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারেক মাসুদের ভাই হাবিবুর রহমান মাসুদ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করেন। ওসি জিয়ারুল ইসলাম বলেন, সম্প্রতি তারেক মাসুদের বাড়ির পাশের মহাসড়কের একটি সাইনবোর্ড উপড়ে ফেলা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে সাইনবোর্ডটি পুননির্মাণ করে দেয়া হয়। তবে এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তারেক মাসুদের ভাই হাবিবুর রহমান মাসুদ। জিডিতে তিনি তাদের বাড়ি ও পরিবারের নিরাপত্তা চেয়েছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি এবং সর্বোচ্চ নিরাপত্তা দিতে আমরা তৎপর রয়েছি।
জিডির বিষয় চলচ্চিত্রকার তারেক মাসুদের ভাই হাবিবুর রহমান মাসুদ বলেন, আমাদের বাড়ি ও পরিবার নিয়ে একটু দুশ্চিন্তায় আছি। কয়েকদিন আগে আমাদের বাড়ির পাশের একটি সাইনবোর্ড ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। আমাদের সঙ্গে বাড়ির পাশের একটি পরিবারের জায়গা-জমি নিয়েও ঝামেলা রয়েছে। এছাড়া এলাকায় অনেক শত্রু রয়েছে আমাদের। এসব কারণে বাড়ি ও পরিবারের নিরাপত্তা চেয়ে ভাঙ্গা থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং-৮১৩।
প্রসঙ্গত, প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর ফরিদপুরের ভাঙ্গার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হওয়ার পরই তিনি চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। দেশে তিনিই প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলনের সূচনা করেন।
২০১১ সালের ১৩ আগস্ট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। ঘটনার সময় তারা ‘কাগজের ফুল’ সিনেমার শুটিং লোকেশন দেখে ঢাকায় ফিরছিলেন। ‘মুক্তির গান’, ‘মাটির ময়না’, ‘আদম সুরত’, ‘রানওয়ে’সহ বেশ কিছু সাড়া জাগানো চলচ্চিত্র নির্মাণ করেছেন তারেক মাসুদ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 26
Users Last 7 days : 128
Users Last 30 days : 571
Users This Month : 571
Users This Year : 571প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
