সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:36 AM, September 23, 2023
বিনোদন ডেস্ক:
‘থ্রি ইডিয়টস’ খ্যাত জনপ্রিয় অভিনেতা অখিল মিশ্র মারা গেছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। সম্প্রতি রক্তচাপ সংক্রান্ত সমস্যার জন্য কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন এ বলিউড তারকা।
অখিল মিশ্রর মৃত্যুর কারণ হিসেবে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, রান্না ঘরে একটি টুলের উপর উঠে কিছু করতে যাচ্ছিলেন তিনি। সেই সময় হঠাৎ উপর থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা চেষ্টা করলেও কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
জানা গেছে, রান্না ঘরে স্বামী অখিলের দুর্ঘটনার সময় বাড়িতে ছিলেন না তার স্ত্রী অভিনেত্রী সুজান বার্নাট। একটি প্রকল্পের শুটিংয়ের জন্য হায়দরাবাদ গিয়েছিলেন তিনি। স্বামীর দুর্ঘটনার খবর পেয়ে ফিরে আসেন। আর স্বামীর মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েন সুজান ও পরিবারের অন্যান্য সদস্যরা।
প্রসঙ্গত, অখিল মিশ্রকে বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এ গ্রন্থাগারিক দুবে’র চরিত্রে দেখা গেছে। এই সিনেমায় তার কয়েকটি হাস্যকর দৃশ্য ছিল। যা আজীবন মনে থাকবে সিনেমাপ্রেমীদের কাছে।
অখিল মিশ্রকে ‘হাজারোঁ খোয়াইশেন অ্যায়সি’, ‘ওয়েল ডন আব্বা’, ‘ক্যালকাটা মেইল’ এবং বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘ডন’ সিনেমায়ও দেখেছেন দর্শকরা। এছাড়া টেলিভিশনে ‘দো দিল বন্ধে এক ডোরি সে’, ‘উত্তরণ’, ‘পরদেস মে মিলা কোই আপনা’ এবং ‘শ্রীমান-শ্রীমতির’ মতো শোয়ে দেখা গেছে তাকে।
২০০৯ সালের ৩ ফেব্রুয়ারি জার্মান অভিনেত্রী সুজান বার্নাটের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন অখিল মিশ্র। এরপর ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর জাঁকজমক আয়োজনে সামাজিকভাবে বিয়ে হয় তাদের। কয়েক মাস আগেই সুজান জানিয়েছিলেন―ভালো করে হিন্দি শিখতে সাহায্য করেছিল স্বামী অখিল মিশ্র।
অভিনেতার স্ত্রী সুজানকে সবশেষ ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ সিনেমায় দেখা গেছে। এছাড়া ‘কসৌটি জিন্দেগি কি’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘এক হাজারো ম্যায় মেরি বহেনা হ্যায়’ ও ইয়ে রিস্তা কেয়া কহেলতা হ্যায়’ প্রজেক্টে দেখা গেছে তাকে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 26
Users Last 7 days : 128
Users Last 30 days : 571
Users This Month : 571
Users This Year : 571প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
