তানজিম সাকিবের সেই পোস্ট নিয়ে মুখ খুললেন জায়েদ

প্রকাশিত: 9:55 AM, September 24, 2023

তানজিম সাকিবের সেই পোস্ট নিয়ে মুখ খুললেন জায়েদ

বিনোদন ডেস্ক:
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন জাতীয় দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলে দেশজুড়ে।

সমালোচনার কাঠগড়ায় সাকিবকে দাঁড় করিয়েই থেমে থাকেননি নেটিজেন ও বিভিন্ন মহলের তারকারা। রীতিমতো তাকে নিষিদ্ধ করার দাবি উঠে আসে ওই পোস্টের কারণে।

তবে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন সাকিব। একই সঙ্গে শুনছেন বোর্ডের সতর্কবার্তাও।

এবার এটি নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান। শুক্রবার (২২ সেপ্টেম্বর) একটি শোরুম উদ্বোধন শেষে তিনি বলেন, ফেসবুকে পোস্ট দেওয়া একেকজনের, একেক মন মানসিকতা। পোস্ট তো দেওয়া যায়। তানজিম সাকিব তো তার পোস্টের ব্যাপারে ক্লিয়ার করেছে। সে তো বলেছে, আমি নারী বিদ্বেষী না; আমার মা একজন নারী।

 

তিনি আরও বলেন, আমি মনে করি, যে দেশে জননেত্রী শেখ হাসিনা, সে দেশে অন্য কিছু আমি দেখি না। এটিই সত্যি কথা। সবার রোল মডেল হওয়া উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেভাবে তিনি কাজ করছেন, নারী নেতৃত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এর পরও কেউ নারী বিদ্বেষী বা নারী নেতৃত্ব নিয়ে মন্তব্য করা সমীচীন বলে মনে করি না।

প্রসঙ্গত, ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তানজিম সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন। এই পোস্ট নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত। ওই পোস্টে সাকিব লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।

স্ত্রীকে যেই স্বামী বলে- আমার স্ত্রীর চাকরি করার দরকার নেই। আমি যা পাই তোমাকে খাওয়াব, সে তাকে রাজরানি হয়ে আছে। এখন সে রাজরানি না হয়ে কর্মচারী হতে চায়। আসলে স্ত্রী স্বামীর মর্যাদা বোঝেনি, স্ত্রী নিজের মর্যাদাও বোঝেনি। ঘর একটি জগৎ।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares