সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:02 PM, September 24, 2023
বিনোদন ডেস্ক:
হলিউডের জনপ্রিয় তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর জীবনে এসেছে একাধিক নারী। মাঝে মধ্যেই শোবিজের উঠতি মডেলদের প্রেমে পড়েন তিনি। এবার ২৫ বছর বয়সী মডেল ভিট্টোরিয়া সেরেটিকে মন দিয়েছেন এই তারকা। যিনি তার চেয়ে বয়সে ২৩ বছরের ছোট! শোনা যাচ্ছে, সম্পর্ক নিয়ে নাকি তারা দুজনই বেশ ‘সিরিয়াস’।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের একাধিক স্থানে একসঙ্গে দেখা গেছে ডিক্যাপ্রিও-সেরেটিকে। প্রথমে অনেকেই ধারণা করেন, শুধুমাত্র গ্রীষ্মকালীন অবকাশ উপভোগ করছেন এই প্রেমিকযুগল। কিন্তু ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, সত্যিই প্রেম করছেন তারা।
ওই সূত্র অনুযায়ী, বেশ কয়েক মাস ধরে একসঙ্গে সময় কাটাচ্ছেন ডিক্যাপ্রিও-সেরেটি। এবং তারা একে-অন্যের ব্যাপারে এবং সম্পর্ক নিয়ে ভীষণ ‘সিরিয়াস’। গত ৯ আগস্ট স্পেনের ইবিজা দ্বীপে প্রথম একসঙ্গে দেখা যায় ডিক্যাপ্রিও ও সেরেটিকে। সেখানে একটি ক্লাবে পার্টি করছিলেন এই প্রেমিকযুগল। এমন কি পরস্পরকে চুম্বনও করেন তারা, সেই মুহূর্তের ভিডিও প্রকাশ্যে আনে পেজ সিক্স; যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে আরও একাধিকবার সময় কাটাতে দেখা গেছে তাদেরকে।
তবে কেউ কেউ ডিক্যাপ্রিও-সেরেটির এই সম্পর্ককে ‘সিরিয়াস’ ভাবলেও এখনও অনেকেই সেভাবে গুরুত্ব দিচ্ছেন না। কারণ কয়েক দিন পর পরই বিভিন্ন নারীদের প্রেমে মজেন ‘টাইটানিক’ খ্যাত এই তারকা। মাস কয়েক আগেই মডেল জিজি হাদিদের সঙ্গেও প্রেম করেন ডিক্যাপ্রিও। তখনও সেই প্রেমকেও ‘সিরিয়াস’ মনে করেছিলেন নেটিজেনরা। কিন্তু খুব বেশিদিন টেকেনি সেই সম্পর্ক। অল্পদিনের মাথায় আলাদা হয়ে যান জিজি হাদিদ-ডিক্যাপ্রিও।
এর আগে ডিজে মাত্তেও মিলেরিকে বিয়ে করেছিলেন সেরেটি। তবে তাদের বিচ্ছেদ হয়ে গেছে। অন্যদিকে ডিক্যাপ্রিও সর্বশেষ দীর্ঘ সময় সম্পর্কে ছিলেন অভিনেত্রী ক্যামিলা মোরোনের সঙ্গে। ভেঙে যায় সেই প্রেমও।
পরে ২০২২ সালের আগস্টে তারা আলাদা হয়ে যাওয়ার পর জিজি হাদিদের সঙ্গে ঘনিষ্ঠ হন তিনি। সেই প্রেমও টেকেনি ডিক্যাপ্রিওর। এবার সেরেটির প্রেমে মজেছেন এই তারকা। এখন এটাই দেখার পালা সেরেটির সঙ্গে ডিক্যাপ্রিওর এই নতুন প্রেম আসলেই কতটা ‘সিরিয়াস’। আর কতদিনই বা টেকে তাদের এই সম্পর্ক
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 1
Users Yesterday : 26
Users Last 7 days : 129
Users Last 30 days : 572
Users This Month : 572
Users This Year : 572প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
