সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:21 AM, September 25, 2023
বিনোদন ডেস্ক:
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি গত ১৮ সেপ্টেম্বর ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্বামী ও অভিনেতা শরিফুল রাজকে। ডিভোর্সের পর অভিনেত্রী জানিয়েছেন, ছেলে পদ্ম তার কাছেই থাকবে। ছেলের যাবতীয় ভরণপোষণ বর্তমানের মতো আগামীতে মা পরীমণিই বহন করবেন।
এদিকে অন্যসব তারকার মতো এ নায়িকাও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। রোববার (২৪ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন পরীমণি। সেখানে এবার ছেলে পদ্মকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন তিনি।
পরীমণি ক্যাপশনে লেখেন, ‘জীবনের কাছে আমি শুধু একটি জিনিসই চাই, তা হলো জীবন যেন আমাকে সবসময় আমার ছেলের পাশে থাকতে দেয় এবং তাকে বেড়ে উঠা দেখতে দেয়।’
এর আগে গত ২১ সেপ্টেম্বর ছেলে পদ্মর সঙ্গে খুনসুটির একটি ভিডিও শেয়ার করেন পরীমণি। সেখানে ক্যাপশনে জানিয়েছিলেন, যা কিছুই হোক না কেন, পদ্মই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কারণ। আর শেষে একটি লাভ ইমোজি জুড়ে দিয়েছিলেন আলোচিত এ অভনেত্রী।
প্রসঙ্গত, ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করার সময় পরিচয় হয় রাজ-পরীমণির। পরিচয় থেকে প্রেম ও ভালোবাসার সম্পর্ক এবং পরবর্তীতে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। ২০২২ সালের জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন অভিনেত্রী পরীমণি।
গত ২০ মে স্ত্রী পরীমণিকে রেখে নিজের জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে যান রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে অভিনেতার ফেসবুক আইডি থেকে তিন অভিনেত্রীর সঙ্গে ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। যা নিয়ে রাজ-পরীমণির দাম্পত্য জীবনে কলহের শুরু হয়। এরপর থেকে আলাদা থাকছিলেন তারা। তবে সবশেষ গত ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠান পরীমণি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 2
Users Yesterday : 26
Users Last 7 days : 130
Users Last 30 days : 573
Users This Month : 573
Users This Year : 573প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
