প্রিয় গান কোনটি, নিজেই জানালেন তামিম ইকবাল

প্রকাশিত: 11:02 AM, September 25, 2023

প্রিয় গান কোনটি, নিজেই জানালেন তামিম ইকবাল

বিনোদন ডেস্ক:

তারকা ক্রিকেটার তামিম ইকবালকে সাধারণত দুর্দান্ত ব্যাটিংয়ে দেখে অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা। জাদুকরী ব্যাটিং পারফরম্যান্সে প্রশান্তি খুঁজে পান দর্শকরা। আর ম্যাচ জয়ে আনন্দ-উল্লাসের শেষ থাকে না কারও।

শনিবার (২৩ সেপ্টেম্বর) প্রায় আড়াই মাসের বিরতি কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে দেখা গেছে তামিম ইকবালকে। তবে এ ম্যাচে লাল-সবুজের দল জয় না পেলেও এদিন ব্যাটিং পারফরম্যান্সে প্রশংসিত হয়েছেন তিনি।

 

তারকা খেলোয়াড়কে মাঠে এভাবে দেখা গেলেও এর বাইরে কেমন তিনি―এ প্রশ্ন অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষীর। অনেকে জানতে চান, ক্রিকেটের বাইরে কী করেন, অবসরে সিনেমা দেখেন নাকি কোনো গান শুনেন।

এবার এ প্রশ্নের উত্তর দিয়েছেন তামিম ইকবাল। রোববার (২৪ সেপ্টেম্বর) ফেসবুক ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন। আর সেখানেই ক্যাপশনে এর উত্তর দেন। লেখেন, ‘আমার খুব ফেভারিট একটা গান অর্থহীনের “চাইতে পারো”। এটা যখনই শুনি চার্জড আপ হয়ে যাই।

এরপরই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন এ ক্রিকেটার। গানটি আর কার কার ভালো লাগে তা জানতে চেয়ে লেখেন, ‘এই গানটা আর কার-কার ভালো লাগে?’

এদিকে প্রিয় তারকা খেলোয়াড়ের এই পোস্টে মন্তব্যের ঘরে অনেকেই নিজের পছন্দের গানের কথা লিখেছেন।

প্রসঙ্গত, ‘অর্থহীন ব্যান্ডের ‘চাইতো পারো’ গানটি ‘ধ্রুবক’ অ্যালবামের। অ্যালবামটি প্রকাশ হয়েছে ২০০৩ সালে। গানটি প্রকাশের দুই দশক হলেও এখনো এটি শ্রোতাদের মুখে মুখে শুনতে পাওয়া যায়।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares