সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:10 AM, September 26, 2023
বিনোদন ডেস্ক:
ইতালির জাতীয় আইকন, অস্কার বিজয়ী চলচ্চিত্র তারকা এবং বিশ শতকের সিনেমা ডিভা সোফিয়া লরেন বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রোপচার করা হয়েছে তার।
সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে―সোমবার সোফিয়ার মুখপাত্র বলেছেন, তার ভালোভাবে অপারেশন হয়েছে এবং তাকে এখন বিশ্রাম নিতে হবে। সবই ঠিক হয়ে যাবে।
এর আগে রোববার জেনেভায় নিজ বাড়িতে দুর্ঘটনাক্রমে পড়ে গিয়েছিলেন ৮৯ বছর বয়সী এ অভিনেত্রী। এতে নিতম্বে প্রচণ্ড আঘাত পান তিনি।
১৯৬১ সালে ভিত্তোরিও ডি সিকারের নব্য বাস্তববাদী ক্লাসিক সিনেমা ‘টু উইমেন’তে যুদ্ধকালীন একজন মর্মান্তিক মায়ের চরিত্রে অভিনয়ের জন্য অস্কার জিতেন সোফিয়া লরেন। এর ত্রিশ বছর পর ১৯৯১ সালে ক্যারিয়ার সাকসেস হিসেবে দ্বিতীয় পুরস্কার পান তিনি।
এ অভিনেত্রী বিশ শতকে ক্যারি গ্রান্ট, মারলন ব্র্যান্ডো, ফ্রাঙ্ক সিনাতারা ও পল নিউম্যানের সঙ্গে অভিনয় করেছেন। এছাড়া ইতালির তারকা অভিনেতা মার্সেলো মাস্ত্রোইয়ান্নির সঙ্গে স্মরণীয় ও সফল কয়েকটি সিনেমায়ও দেখা গেছে সোফিয়া লরেনকে।
তাকে সবশেষ ২০২০ সালে ‘দ্যা লাইফ হেড’ সিনেমায় দেখা গেছে। এতে একজন সাবেক পতিতা ও হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া ব্যক্তির চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছিলেন তার ছেলে এডোয়ার্দো পন্টি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 2
Users Yesterday : 26
Users Last 7 days : 130
Users Last 30 days : 573
Users This Month : 573
Users This Year : 573প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
