সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:32 AM, September 26, 2023
বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরীফুল রাজের সংসার ভেঙে গেছে। গত ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। এ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় নানান আলোচনা-সমালোচনা এখনও বিদ্যমান।
রাজকে ডিভোর্সের ঘোষণা দেওয়ার পর পরীমণি জানিয়েছেন সন্তান পদ্মকে নিজের কাছেই রাখবেন। ছেলের যাবতীয় ভরণপোষণ বর্তমানের মতো আগামীতেও তিনিই বহন করবেন।
এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সন্তানের সঙ্গে বেশ হাস্যজ্জ্বল ছবি পোস্ট করে এই নায়িকা জানান, পদ্মই তার বেঁচে থাকার সবচেয়ে সুন্দর কার।
সোমবার (২৫ সেপ্টেম্বর) পরী তার সন্তানের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, জীবনের কাছে আমি শুধু একটি জিনিসই চাই, তা হলো— জীবন যেন আমাকে সবসময় আমার ছেলের পাশে থাকতে দেয় এবং তাকে বেড়ে ওঠা দেখতে দেয়।
এর আগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে সন্তান রাজ্যের সঙ্গে দেখা গেছে তাকে। রাজ্যকে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন মা পরী। সেইসঙ্গে চুমু দিচ্ছেন সন্তানকে। সঙ্গে ইংরেজিতে ক্যাপশনে লিখেছেন অভিনেত্রী। যার বাংলা ভাবার্থ করলে দাঁড়ায়, যত বাধাই আসুক নিজের সন্তানই হলো জীবনে সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে সুন্দর কারণ।
২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 2
Users Yesterday : 26
Users Last 7 days : 130
Users Last 30 days : 573
Users This Month : 573
Users This Year : 573প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
