সাদিয়া আয়মানের সঙ্গে কি আসলেই প্রেমের সম্পর্ক, যা বললেন খায়রুল বাসার

প্রকাশিত: 10:53 AM, September 26, 2023

সাদিয়া আয়মানের সঙ্গে কি আসলেই প্রেমের সম্পর্ক, যা বললেন খায়রুল বাসার

বিনোদন ডেস্ক:

একসঙ্গে কাজ করতে গিয়ে সহকর্মীর সঙ্গে প্রেম-ভালোবাসার সম্পর্ক হয়ে উঠে অনেক সময়। এই আধুনিক সময়ে যা খুবই স্বাভাবিক এখন। একইভাবে শোবিজ ইন্ডাস্ট্রিতেও একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্ক হয়ে উঠে। সেই প্রেম বিয়েতে গড়ায়। আবার কখনো কখনো পর্দার জুটিকে নিয়ে গুজবও ছড়ায় সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে।

 

 

সম্প্রতি পর্দায় জুটি বেঁধে কয়েকটি নাটকে অভিনয় করেছেন অভিনেতা খায়রুল বাসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান। এই জুটির নাটকগুলো দর্শকমহলে প্রশংসিত হয়েছে। কিন্তু ইন্ডাস্ট্রিতে চাউর হয়েছে প্রেম করছেন খায়রুল বাসার ও সাদিয়া আয়মান।

 

এ তারকা জুটিকে নিয়ে নানা মাধ্যমে যখন প্রেমের গুঞ্জন, তখন বিষয়টি নিয়ে কথা বললেন অভিনেতা খায়রুল বাসার। রাজধানীর মাদানি অ্যাভিনিউর শেফস টেবিল কোর্টসাইড মাঠে সেলিব্রেটি ক্রিকেট লিগ অনুশীলনের এক ফাঁকে এ ব্যাপারে কথা বলেন তিনি।
খায়রুল বাসার বলেন, আমিও শুনেছি এটা। আড়াল থেকে অনেকেই অনেক কথা বলেন। কিন্তু প্রকৃত অর্থে এমন কোনো সম্পর্ক নেই। আমাদের কেমিস্ট্রি নিয়ে দর্শকরা কথা বলেন, সেটি ভালো লাগে। কিন্তু এটা কোনো ধরনের প্রেম বা রিলেশন―এমন কিছু নয়।

প্রসঙ্গত, খায়রুল বাসার সংগীত বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেখা করেছেন। সংগীত নিয়ে পড়ালেখা করলেও গানের মানুষ না হয়ে, বরং হয়ে উঠেছেন অভিনয়ের মানুষ। ২০১১ সালে মূকাভিনয় দিয়ে অভিনয়ে ডেবিউ হয় তার।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares