সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:58 AM, September 26, 2023
বিনোদন ডেস্ক:
শোবিজের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে কাজ করছেন ওপার বাংলায়। শুধু কাজই নয়, সংসারও পেতেছেন ওপার বাংলায়। তিনি বিয়ে করেছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জিকে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) ছিল সৃজিতের জন্মদিন। এদিন ৪৭ বছর বয়সে পা রাখেন এই নির্মাতা। এ উপলক্ষে পার্টির আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন দুই বাংলার একঝাঁক তারকা।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যায়, কেক কাটছেন সৃজিত মুখার্জি। তার পাশে দাঁড়ানো স্ত্রী মিথিলা। সৃজিতের ডান পাশে দাঁড়িয়ে মিথিলার বোন মিম, আর বাঁ পাশে দাঁড়িয়ে আছেন জয়া আহসানসহ অনেকে।
শনিবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভাসছিলেন সৃজিত। এদিন সন্ধ্যায় কলকাতায় একটি প্রযোজনা সংস্থা সৃজিতের জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করেন। রাতের পার্টিতে উপস্থিত ছিলেন দেব, মহেন্দ্র সোনি, শ্রীকান্ত মোহতা, পঙ্কজ লাডিয়া, শ্রীজাত, সন্দীপ্তা সেন, প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশ সেনগুপ্ত প্রমুখ। তবে অন্য সব তারকাকে পেছনে ফেলে পার্টিতে নজর কাড়েন সৃজিত-মিথিলা জুটি। বিশেষ করে মিথিলার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এদিন রং মিলিয়ে পার্টিতে উপস্থিত হয়েছিলেন সৃজিত-মিথিলা। বিশেষ দিনে সৃজিতকে কী উপহার দিলেন স্ত্রী? জবাবে মিথিলা বলেন, ওর গিফট পাওয়া ঢাকা থেকে শুরু হয়েছে। গত এক সপ্তাহ ঢাকায় ছিল, প্রচুর খাওয়া-দাওয়া হয়েছে, উপহার পেয়েছে। এখন আর সারপ্রাইজের কোনো ব্যাপার নেই, গিফট দিয়েছি। যে পাঞ্জাবিটা পরেছে—সেটাও আমি দিয়েছি। আর এই যে আমি এসেছি, সেটাই তো ওর কাছে বড় গিফট।
ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাফিয়াত রশিদ মিথিলার পরিচয়। এরপর মনের লেনাদেনা। এ জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি।
সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন তারা। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে সৃজিত-মিথিলার পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর সৃজিতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। বর্তমানে কাজের পাশাপাশি স্বামী ও মেয়ে আইরাকে নিয়ে বেশ সুখেই দিন পার করছেন এই অভিনেত্রী।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 2
Users Yesterday : 26
Users Last 7 days : 130
Users Last 30 days : 573
Users This Month : 573
Users This Year : 573প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
