মা হলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর

প্রকাশিত: 11:19 AM, September 26, 2023

মা হলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর

বিনোদন ডেস্ক:

মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বরা ভাস্কর। গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন তিনি। ইতোমধ্যে সন্তানের নামও ঠিক করেছেন। আর নবজাতকের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বলি তারকা এবং তার স্বামী রাজনীতিক ও সমাজকর্মী ফাহাদ আহমেদ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) মা হওয়ার কথা অভিনেত্রী স্বরা ভাস্কর নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এদিন ইনস্টাগ্রামে নবজাতকের সঙ্গে নিজের ও স্বামীর তোলা একটি ছবি পোস্ট করে সন্তান হওয়ার সুখবর জানান নায়িকা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বলিউডের এ নায়িকা কন্যাসন্তানের মা হয়েছেন। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে আশীর্বাদ চেয়ে জানিয়েছেন, তার মেয়ের নাম রাবিয়া। হৃদয় থেকে সবার ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন অভিনেত্রী।

 

এদিকে প্রিয় তারকার মা হওয়ার খবরে উচ্ছ্বসিত শুভাকাঙ্ক্ষীরা। তাইতো মন্তব্যের ঘরে নবজাতক ও মায়ের জন্য শুভেচ্ছাবার্তা জানাচ্ছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে কোনো প্রকার ঘোষণা ছাড়াই গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদ। সেই সময় জানা গিয়েছিল―চলতি বছরের ৬ জানুয়ারি আইনি বিয়ে হয় তাদের। এরপর ১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির রাজ্য যুব সভাপতি ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বিয়ের কয়েক মাস পর গত জুনে সোশ্যাল মিডিয়ায় নিজের সন্তান সম্ভবার কথা জানান বলি তারকা। আর এর কয়েক মাস পরই তাদের ঘর আলোকিত করে কন্যাসন্তানের আগমন হলো।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares