‘আমার সাহসী আলিয়া ফের আসছে’

প্রকাশিত: 9:37 AM, September 27, 2023

‘আমার সাহসী আলিয়া ফের আসছে’

বিনোদন ডেস্ক:

কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে নির্মাতা করণ জোহর স্পষ্ট জানিয়ে ছিলেন আলিয়া ভাটকে তিনি কতটা ভালোবাসেন। এমনকি পরিষ্কার বলে দিয়েছিলেন, আলিয়াকে টেনে নেপোটিজম বিতর্কে নিন্দুকরা তাকে যতই উল্টা-পাল্টা বলুক না কেন, আলিয়া করণের কাছে সন্তানের মতো।

আর তাই তো, নতুন সিনেমার টিজার শেয়ার করে আলিয়াকে সাহসী মেয়ের তকমা দিলেন করণ জোহর। আলিয়াকে ট্যাগ করে লিখলেন, ‘ফের আসছে আমার জিগরা (বাংলায় যার অর্থ সাহসী)’।

তবে পরিচালক হিসেবে নয়, এই ‘জিগরা’ সিনেমার প্রযোজনায় দায়িত্বে রয়েছেন করণ। পরিচালক ভাসান বালা।

নাম প্রকাশের টিজারের ক্যাপশনেই জানিয়ে দেয়া হলো- অটুট ভালোবাসা আর অদম্য সাহসের গল্প! সঙ্গে জানিয়ে দেয়া হয়েছে, ‘জিগরা’ মুক্তি পাবে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর।

টিজারেই ইঙ্গিত রয়েছে, একেবারেই নতুন ধরনের গল্প বলবে ‘জিগরা’। যে গল্পে মিলে মিশে থাকবে, ভালোবাসা ও সাহস। টিজার দেখে বোঝা যাচ্ছে, এই ছবিতেও আলিয়াকে দেখা যাবে নতুন অবতারে।

সম্প্রতি এক সংবাদমাধ্যমে করণ জোহর জানান, ‘আলিয়া এবং আমাকে টেনে অনেক সময়ই নানা মন্তব্য শুনতে পাই। কিন্তু লোকে যাই বলুক, আমার ওসবে কিছু যায় আসে না। আমি নেপোটিজমে বিশ্বাসি। আর আমি আমার পছন্দের মানুষদেরই কাস্ট করব। আর এ ব্যাপারে আলিয়া আমার প্রথম সন্তানের মতো। বাবার মতো আমি প্রত্যেকটা বিষয়ে আলিয়ার পাশে রয়েছি।’

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares