প্রসেনজিতকে শুভ কামনা জানালেন অমিতাভ বচ্চন

প্রকাশিত: 9:44 AM, September 27, 2023

প্রসেনজিতকে শুভ কামনা জানালেন অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক:

এবার পূজায় মুক্তি পাচ্ছেন টালিউড পরিচালক সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘দশম অবতার’। যার ট্রেইলার প্রকাশ পেতেই বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। তবে শুরু সাধারণ দর্শক নয়, ‘দশম অবতার’-এর ট্রেইলার দেখলেন খোদ অমিতাভ বচ্চনও।

ট্রেইলার দেখেই সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিতকে শুভেচ্ছা বার্তা পাঠালেন বলিউড বিগ বি। টুইটারে লিখলেন, ‘বুম্বা, সবসময় তোমার জন্য শুভকামনা।’

 

‘দশম অবতার’-এর ফার্স্টলুক প্রকাশের পর থেকেই দর্শকের প্রত্যাশার পারদ চড়তে থাকে। ট্রেইলার প্রকাশের পর তা আরও বেড়েছে।

‘২২শে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’- দুই ছবিকে মিলিয়েই তৈরি হয়েছে সৃজিতের ‘দশম অবতার’। তিন মিনিট ১৪ সেকেন্ডের ট্রেইলারে একের পর এক মোড় ঘোরানো খুন। আর আন্দাজ করা যায় সেইসব খুনের পেছনে রয়েছেন যিশু সেনগুপ্ত। আর সেই রহস্যের জট ছাড়াতে ব্যস্ত পুলিশ কর্মকর্তা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য।

আর সেই গল্পে নানা বেশে দেখা দিচ্ছেন জয়া আহসান। কখনও তিনি পুলিশের প্রেমিকা, কখনও আবার সাক্ষী। কখনও তিনি রহস্য উদঘাটনে ব্যস্ত, কখনও অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে ছাদে চুম্বনে মত্ত।

আগামী ১৯ অক্টোবরের জন্য প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দশম অবতার’।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares