সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:14 AM, September 27, 2023
বিনোদন ডেস্ক:
ক্যারিয়ারের দেড় দশক পার করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। শোবিজ জগতে মিমের পথচলা শুরু হয় ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে। সুন্দরী প্রতিযোগিতা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন তিনি। তারিখটি ছিল ৭ সেপ্টেম্বর। সেই থেকেই সেপ্টেম্বর মাসটি যেন তার সৌভাগ্যের মাস হয়ে গেছে।
ক্যারিয়ারের মাত্র দুই বছরের মাথায় ঢাকার সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পান। ‘আমার প্রাণের প্রিয়া’ নামের সেই সিনেমা মুক্তি পেয়েছিল ২০০৯ সালের ২০ সেপ্টেম্বর। ছবিটি ওই সময়ে দারুণ সাফল্য পেয়েছিল।
মিম অভিনীত অন্যতম প্রশংসিত সিনেমাগুলোর একটি ‘সাপলুডু’। এটি মুক্তি পায় ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর। শুধু তাই নয়, টালিউডের লোকাল প্রডাকশনে মিমের প্রথম সিনেমা ‘ইয়েতি অভিযান’ মুক্তি পায় ২০১৭ সালের সেপ্টেম্বরে। যেখানে তিনি কাজ করেছেন প্রসেনজিৎ, যিশুর মতো তারকার সঙ্গে।
তবে সম্প্রতি মোটা দাগে আলোচনায় আছেন বছর খানেক ধরে। যেটার শুরুটা হয় গেলো বছর মুক্তি পাওয়া ‘পরাণ’ দিয়ে। সিনেমাটি ব্যাপক দর্শকপ্রিয়তার পাশাপাশি আলোচনার কেন্দ্রেও জায়গা করে নেন মিম। যদিও এই সিনেমাটি গত বছরের জুলাইয়ে মুক্তি পেয়েছিল।
এদিকে কদিন আগেই মুক্তি পাওয়া ‘অন্তর্জাল’ সিনেমায় নিজের অভিনয় প্রতিভার স্পষ্ট ছাপ রেখেছেন মিম।
আর সে কারণেই সেপ্টেম্বর মাসটি যেন তার সৌভাগ্যের মাস হয়ে গেছে। তাইতো এ মাসেই আরও একবার সেই সঙ্গে অতীতের স্মৃতি হাতড়ে দর্শক, ভক্ত ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানালেন অভিনেত্রী।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সোশ্যাল মিডিয়ায় সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়ার একটি ভিডিও পোস্ট করে মিম লেখেন, ‘সেপ্টেম্বর আমার জন্য সব সময়ই সৌভাগ্যের মাস। বিশেষ করে ৭ সেপ্টেম্বর, এই দিনে আমি লাক্স চ্যানেল আই সুপারস্টার হিসেবে আমার যাত্রা শুরু করেছিলাম।’
তিনি আরও লেখেন, আমার এই যাত্রাজুড়ে আমাকে যারা সমর্থন দিয়েছেন, সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি আশা করি আগামীতে আরও অনেক প্রশংসনীয় কাজ আপনাদের উপহার দিতে পারবো। ধন্যবাদ।’
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 26
Users Last 7 days : 131
Users Last 30 days : 574
Users This Month : 574
Users This Year : 574প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
