সেন্সর পেল ‘ইতি চিত্রা’

প্রকাশিত: 10:50 AM, September 27, 2023

সেন্সর পেল ‘ইতি চিত্রা’

বিনোদন ডেস্ক:

নব্বই দশকের এক সত্য প্রেমের গল্প নিয়ে তরুণ নির্মাতা রাইসুল ইসলাম অনিক নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘ইতি চিত্রা’। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সেন্সর প্রদর্শনী শেষে সিনেমাটি আনকাট ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড।

রাইসুল ইসলাম অনিক বলেন, নব্বই দশকের সত্য প্রেমের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘ইতি চিত্রা’। গতকাল বিকেলে ছবিটি ছাড়পত্র পেয়েছে। এটুকু বলতে পারি, পরিবারের সবাইকে নিয়ে দেখার মত এই সিনেমা দর্শকদের সুস্থ বিনোদন দিতে সক্ষম। আশা করি দর্শকদের মন কাড়বে।

মেহেরপুর, মুজিবনগর, চুয়াডাঙ্গা ও খুলনার বিভিন্ন লোকেশনে এই চলচ্চিত্রের আউটডোর শুটিং করা হয়েছে বলে জানান এই তরুণ নির্মাতা।

এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুই নতুন মুখ রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ঋতু।

 

এছাড়া আরও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়ান, ফরহাদ লিমন, মনিরুজ্জামান মনি, সোহানা শারমীন, লোবা আহমেদ, শেখ স্বপ্না, ব্রিটিশ বাবু, তামিম ইকবাল, শাহিন মৃধা, কামাল খানসহ অনেকে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares