সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:04 AM, September 28, 2023
বিনোদন ডেস্ক:
দক্ষিণ ভারতীয় অভিনেতা প্রথম যার মূর্তি ব্যাংককের মাদাম তুসো মিউজিয়ামে আছে তিনি হলেন ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস। ২০১৭ সালে তার সেই মূর্তি সেখানে বসানো হয়। তার সেই ছবি তখন ব্যাপক আকারে ভাইরাল হয়েছিল। এবার তার আরও একটি ওয়াক্স মূর্তি বসানো হল মাইসোরের একটি মিউজিয়ামে!
কিন্তু সেই মূর্তি এবার আর প্রশংসা নয়, নেতিবাচক মন্তব্যের শিকার হচ্ছে। কর্ণাটকের মাইসোরের মিউজিয়ামে প্রভাসের মূর্তি বসানোর ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখছেন না বাহুবলী সংশ্লিষ্টরা!
‘বাহুবলী’ ছবির প্রযোজক শোভু ইয়ারলাগাড্ডা এদিন এক্সে একটি পোস্ট করেন এই বিষয়ে। তিনি সেই পোস্টে জানান এই মিউজিয়াম তাদের থেকে কোন রকম অনুমতি নেয়নি।
তিনি তার পোস্টে লেখেন, ‘এটা অফিসিয়াল অনুমতি নিয়ে করা কাজ নয়। আমাদের অনুমতি ছাড়াই করা হয়েছে। এটা যাতে এখান থেকে সরানো হয় তার দ্রুত ব্যবস্থা নেব আমরা।’
কেউ কেউ এক্সে লিখেছেন যে ভাগ্যিস এই মূর্তিকে প্রভাসের পোশাক পরানো আছে, নইলে চেনাই যেত না। কারণ মূর্তিটাকে একদমই প্রভাসের মতো দেখতে নয়। যদিও আবার কেউ কেউ বলেছেন মূর্তিটা দেখতে ভালো না হলেও এখান থেকে যে অভিনেতার প্রতি ভালোবাসার ঝলক পাওয়া যাচ্ছে সেটা দামী।
অন্য একজন মন্তব্যে লিখেন, ‘এটা অনেক বেশি রাম চরণের মতো দেখতে’। কেউ আবার লেখেন, ‘বাহুবলীর বর্ম ছাড়া এই মূর্তির কিছুই প্রভাসের মতো না’। আর এক ভক্ত প্রযোজককে আবার এক হাত নিয়ে লেখেন, ‘এটা না কর্ণাটক। আপনার খুশি হওয়া উচিত যে কর্ণাটকে একজন তেলুগু অভিনেতার মূর্তি লাগানো হয়েছে। ওদের ভালোবাসা দেখে খুশি হন’।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 7
Users Yesterday : 26
Users Last 7 days : 111
Users Last 30 days : 578
Users This Month : 578
Users This Year : 578প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
