সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:50 AM, September 28, 2023
বিনোদন ডেস্ক:
অবশেষে হলো সকল অপেক্ষার অবসান! বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশ্যে এলো সালমান খানের আসন্ন সিনেমা ‘টাইগার থ্রি’র টিজার। মূলত যশরাজ ফিল্মসের প্রতিষ্ঠা বার্ষিকী ও যশ চোপড়ার জন্মবার্ষিকীর দিনই টাইগারের টিজার প্রকাশ্যে আনলেন নির্মাতারা।
১ মিনিট ৪৩ সেকেন্ডের টিজারের শুরুতে সালমানকে বলতে শোনা যাচ্ছে, ‘আমার নাম অবিনাশ সিং রাঠোর, যদিও আপনারা আমাকে টাইগার বলেই চেনেন। ২০ বছর নিজের সবকিছু ভারতকে রক্ষা করতে লাগিয়ে দিয়েছি। বদলে কিচ্ছু চাইনি। কিন্তু আজ চাইছি। আজ আপনাদের সবাইকে বলা হচ্ছে টাইগার গাদ্দার। দেশের সঙ্গে গাদ্দারি করেছে। আমি আপনাদের শত্রু। ২০ বছর সার্ভিস দেওয়ার পর আমি ভারতের থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইছি। আমার ছেলেকে আমি বলব না, ওর দেশ বলবে ওর বাবা কী ছিল, গাদ্দার না দেশপ্রেমিক? বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।’
আর টিজারটি প্রকাশ্যে আসার পর থেকেই সালমান ভক্তদের অপেক্ষার তর যেন আর সইছে না। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির বরাবরের মত আসন্ন এই ছবিতেও অ্যাকশন মুডে দেখা মিলেছে সালমানকে। তাইতো বলার আর অপেক্ষার রাখে না আগের কিস্তিগুলোর চেয়েও চমকপ্রদ হবে আসন্ন এই কিস্তি।
এর আগে প্রকাশ্যে এসেছিল ‘টাইগার থ্রি’-এর পোস্টার। যা দেখে ভক্তরা মনে করছেন, সালমানের এই ছবি ‘অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিবে’। যশরাজ ফিল্মসের ‘টাইগার থ্রি’ সিনেমার প্রথমটি ছিল ‘এক থা টাইগার’। এ ছবির পরের সিকুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। দুটি ছবিতেই নায়ক-নায়িকার চরিত্রে দর্শক দেখতে পান সালমান খান আর ক্যাটরিনা জুটিকে। ‘টাইগার ৩’ ছবিতে সেই রসায়নকেই আরও একবার পর্দায় তুলে ধরা হয়েছে।
‘টাইগার থ্রি’ পরিচালনা করেছেন মনিশ শর্মা। প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে সালমান ক্যাটরিনা ছাড়াও আছেন, ইমরান হাশমি, রিভাথি, রণবীর সুরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা সহ অনেকে। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। আসছে দীপাবলি উপলক্ষ্যে মুক্তি পাবে ছবিটি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 7
Users Yesterday : 26
Users Last 7 days : 111
Users Last 30 days : 578
Users This Month : 578
Users This Year : 578প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
