সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:08 PM, September 30, 2023
বিনোদন ডেস্ক:
পর্দায় বিভিন্ন সময় নানা গল্পে অভিনয় করতে হয় অভিনয়শিল্পীদের। গল্পের প্রয়োজনে নিজেকে ভাঙা-গড়ার মধ্যে রাখেন তারা। কখনো খুবই প্রভাবশালী জীবন,, কখনো সাদা-মাটা জীবন, আবার কখনো ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় তাদের। এবার সেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন।
বর্তমানে পর্দা থেকে অনেকটা দূরে থাকলেও ওয়েব সিরিজে পা রেখেছেন এক সময়ের এই সুন্দরী নায়িকা। কাজে নিয়মিত না হলেও মাঝে মধ্যেই সংবাদমাধ্যমে ক্যারিয়ারের অভিজ্ঞতার গল্প জানান তিনি। সেই গল্প বলতে গিয়েই এক তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন রাবিনা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী রাবিনা বলেন, ‘মোহরা’ সিনেমার শুটিংয়ের কথা। এর একটি চুমুর দৃশ্যের শুটিং চলছিল। নায়কের ঠোঁটে ঠোঁট রাখতেই আমার গা শিউরে উঠে। আর ক্যামেরা বন্ধ হতেই আমি বাথরুমে যাই, বমি চলে আসে। সেই দিনের এ তিক্ত অভিজ্ঞতার কথা এখনো ভুলতে পারেননি বলেও জানান তিনি।
এদিকে রাবিনার এ মন্তব্যের পরই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। এ নায়িকা কি তাহলে বলিউড তারকা অক্ষয় কুমারকে নিয়ে এমন কথা বললেন। কেননা, ‘মোহরা’ সিনেমায় রাবিনার বিপরীতে অভিনয় করেছিলেন অক্ষয়।
তবে নায়ক প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেননি বলি নায়িকা। বরং সহকর্মীর বিষয়টি অনেকটা অস্পষ্ট রেখেছেন লাস্যময়ী সুন্দরী।
প্রসঙ্গত, অক্ষয়-রাবিনা জুটিকে দীর্ঘদিন পর্দায় দেখেছেন দর্শকরা। ‘মোহরা’ সিনেমার সেই টিপ টিপ বরষা পানি গানে তাদের রসায়ন এখনো হৃদয়ে গেঁথে রয়েছে। আর এরই মধ্যে জানা গেছে, ফের জুটি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। ‘ওয়েলকাম থ্রি’ সিনেমায় দেখা যেতে পারে। যদিও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি তারা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 0
Users Yesterday : 8
Users Last 7 days : 112
Users Last 30 days : 579
Users This Month : 579
Users This Year : 579প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
