সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:27 AM, October 3, 2023
বিনোদন ডেস্ক:
ঘোলাটে চোখ, কপালে কাটা দাগ, পুলিশের পোশাক গায়ে টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। হাতে আবার পিস্তল। যা দেখে কৌতূহল বেড়েছে ভক্তদের মাঝে। সামনেই তার অভিনীত ‘দশম অবতার’ সিনেমার মুক্তি। এর মাঝে অভিনেতার এ কোন অবতার? এ সবই যিশু করেছেন তেলেগু সিনেমা ‘টাইগার নাগেশ্বর রাও’-এর জন্য।
তেলেগু সুপারস্টার রবি তেজার সিনেমা ‘টাইগার নাগেশ্বর রাও’। অ্যাকশন-থ্রিলার ধর্মী এই সিনেমার পরিচালক ভামসি। আর এই সিনেমাতে পুলিশ অফিসার সিআই মৌলির ভূমিকায় অভিনয় করেছেন যিশু। তার জন্যই এই দুর্ধর্ষ লুক।
‘টাইগার নাগেশ্বর রাও’ মুক্তি পাবে আগামী ২০ অক্টোবর। রবি তেজা, যিশু ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন, অনুপম খের, রেণু দেশাই, মুরলী শর্মাসহ অনেকে।
উল্লেখ্য, বাংলার পাশাপাশি দক্ষিণী সিনেমাতে চুটিয়ে অভিনয় করছেন যিশু। ২০২২ সালে অভিনেতার মোট পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। যার মধ্যে দু’টি বাংলা সিনেমা আর তিনটি তেলেগু সিনেমা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 2
Users Yesterday : 8
Users Last 7 days : 114
Users Last 30 days : 581
Users This Month : 581
Users This Year : 581প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
