সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:26 AM, October 4, 2023
বিনোদন ডেস্ক:
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছোট পর্দার বাইরে এখন কাজ করছেন চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মেও। এবার দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলার সিনেমায় অভিনয় করছেন তিনি।
পশ্চিমবঙ্গের নির্মাতা প্রতিম ডি গুপ্তা নির্মাণ করছেন ‘চালচিত্র’ শিরোনামের একটি সিনেমা অভিনয় করছেন অপূর্ব। বর্তমানে এই সিনেমার শুটিং নিয়েই কলকাতায় ব্যস্ত সময় পার করছেন ‘বড় ছেলে’ খ্যাত এই অভিনেতা।।
সম্প্রতি শুটিংয়ের ফাঁকে ভারতীয় একটি গণমাধ্যমে নিজের কাজ এবং নানান বিষয় নিয়ে কথা বলেছেন অপূর্ব। সাক্ষাৎকারে আলাপচারিতার এক পর্যায় অপূর্বকের কাছে জানতে চাওয়া হয়, টলিউডের প্রথম সিনেমায় রোমান্টিক নায়ক থেকে খলচরিত্রে অভিনয় করছেন? কতটা প্রস্তুতি নিয়েছেন?
জবাবে অভিনেতা বলেন, সিনেমাটি নিয়ে আগেভাগে কিছুই বলতে চাই না। তবে গল্পের অনেকগুলো সাব প্লট আছে। আমি আসলে সোজাসাপটা কথা বলতে পছন্দ করি। কিন্তু কী বলতে কী বলব, তাই চুপ করে আছি।
অভিনেতার কাছে আরও জানতে চাওয়া, আপনার নাকি আচরণগত সমস্যা আছে? জবাবে অপূর্ব বলেন, আসলে যাদের সঙ্গে রাগ করার প্রয়োজন পড়েছে, তাদের উপর রাগ করেছি। আমি তো ‘সাইকোপ্যাথ’ নই। খামোকা রাগ করব কেন? আমি খুব সাধারণ একটা ছেলে। হাসিখুশি থাকতে ভালোবাসি। কেউ আমার সামনে আনন্দ করলে, সেটা দেখতে ভালো লাগে। জীবনটা তো খুব ছোট। চেষ্টা করি সবার সঙ্গে ভালো ব্যবহার করার। রাগ হওয়ার মতো কারণ থাকলে তখন তো রাগ দেখাতেই পারি।
তিনি আরও বলেন, আসলে একেকজন মানুষ একেক রকমভাবে ভাবেন। আমাকে কে কীভাবে দেখছেন, সেটা তাদের সমস্যা। আমি কেমন, সেটা আমি জানি ও উপরওয়ালা জানেন।
প্রসঙ্গত, থ্রিলার ঘরানার গল্প নিয়ে ‘চালচিত্র’ সিনেমার কাহিনি সাজান হয়েছে। সিনেমায় অপূর্বর সহশিল্পী হিসেবে অভিনয় করছেন— টোটা রায়চৌধুরী, শান্তনু মহেশ্বরী, স্বস্তিকা দত্ত, অনির্বাণ চক্রবর্তী, প্রিয়া ব্যানার্জি প্রমুখ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 8
Users Last 7 days : 115
Users Last 30 days : 582
Users This Month : 582
Users This Year : 582প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
