সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:58 AM, October 4, 2023
বিনোদন ডেস্ক:
চলতি বছরের গত ২৮ মার্চ মা হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ইতোমধ্যে মাতৃত্বকালীন ছুটিও কাটিয়েছেন। আর সবকিছু ঠিক থাকলে আগামী ৮ অক্টোবর থেকে শুটিংয়ে ফিরবেন এ তারকা।
চলচ্চিত্রের মানুষ হওয়ায় সিনেমা নিয়ে তার ব্যস্ততা থাকা স্বাভাবিক। তবে এর বাইরে রাজনীতির সঙ্গে জড়িত তিনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন মাহিয়া মাহি।
এ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ এবং রাজশাহী-১, এ আসন দুটিতে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন নায়িকা মাহিয়া মাহি। যতদিন বেঁচে থাকবেন ততদিন আওয়ামী লীগ থেকেই মনোনয়ন চাইবেল উল্লেখ করে একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, এবার চাঁপাইনবাবগঞ্জ-২ ও রাজশাহী-১ আসন দুটি থেকে মনোনয়ন চাইব।
এ অভিনেত্রী বলেন, আমার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ হলেও আমি বেড়ে উঠেছি রাজশাহীতে। এই দুই এলাকার জনগণই আমাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। এখন প্রধানমন্ত্রী যে আসনের জন্য আমাকে পছন্দ করেন, সেই আসন থেকেই নির্বাচন করতে চাই। বর্তমানে দুই এলাকাতেই গণসংযোগ চালিয়ে যাচ্ছি।
‘অগ্নি’ খ্যাত এ নায়িকা বলেন, এখন ছেলে ফারিশকে নিয়েই সময় কাটছে আমার। ওকে একটি বেশি সময় দিচ্ছি। এছাড়া প্রতি সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী যেতে হচ্ছে। কোনো না কোনো মিছিল-মিটিং থাকছেই।
মাহিয়া মাহি বলেন, এসবের পাশাপাশি ব্যবসাও দেখতে হচ্ছে। ফলে সিনেমার অনেক প্রস্তাব এলেও তা নিতে পারছি না। জাতীয় সংসদ নির্বাচনের পর পুরোপুরি শুটিংয়ে ফেরার ইচ্ছা রয়েছে। আর এই সময়ের মধ্যে ছেলে ফারিশও একটু বড় হবে।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে উপনির্বাচনে অংশগ্রহণ করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন এ নায়িকা।R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 4
Users Yesterday : 8
Users Last 7 days : 116
Users Last 30 days : 583
Users This Month : 583
Users This Year : 583প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
