সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 9:11 AM, October 4, 2023
বিনোদন ডেস্ক:
ভারতের আলোচিত-সমালোচিত তারকা উরফি জাভেদ। কখনও দড়ি, কখনও ছবি বা লতাপাতা, আবার কখনও নামমাত্র কাপড় পরে প্রকাশ্যে আসেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ভট এবং খোলামেলা এসব পোশাকের জন্য নিয়মিত ট্রলের শিকার হতে হয় এই অভিনেত্রীকে। তবে এবার ভিন্ন কাণ্ড ঘটালেন উরফি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নানান কারণে প্রতিনিয়তই চর্চায় থাকেন এই অভিনেত্রী। তবে তিনি আলোচনায় এলেন তার বিয়ের খবরে। ইতোমধ্যে নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে উরফির বেশ কয়েকটি ছবি। যেখানে বিয়ের সাজে এক যুবকের সঙ্গে বসে থাকতে দেখা যায় উরফিকে।
ওই ছবিগুলোতে আরও দেখা যায়, সামনে যজ্ঞকুণ্ড, আর তাতে আগুন জ্বলছে পাশাপাশি মন্ত্র বলে চলেছেন পুরোহিত। মাথায় ঘোমটা দেওয়া উরফির হাত অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির হাতে। সেখানে প্রথমে ফুল, পরে লাল রঙের কিছু একটা দেখা যাচ্ছে। তাতেই মনে করা হচ্ছে, ছোট্ট ওই লাল বাক্সটি আসলে উপঢৌকন, যা দিয়ে ঘরোয়াভাবেই গোপনে বিয়ে করে ফেললেন উরফি।
যদিও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেননি তিনি। তবে ছবিগুলো প্রকাশ্যে আসতেই নেটিজেনদের ধারণা, হিন্দু ধর্মের কাউকেই বিয়ে করেছেন উরফি। ছবির পুরুষটিও হয়তো তার বাগদত্তা।
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসেবে নজর কাড়েন এই মডেল। তবে সেসব এখন অতীত। বর্তমানে উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়তই নানা ছবি ও ভিডিও শেয়ার উরফি। যা নিয়ে ব্যাপক চর্চার পাশাপাশি কটাক্ষের মুখে পোড়েন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, পোশাকের কারণে নানা ঝামেলায় পড়লেও পাল্টা চোখ রাঙিয়ে উড়িয়ে দিয়েছেন, কোনকিছুতে পাত্তাই দেননি উরফি। এমনকি অদ্ভুত সব পোশাকের কারণে ধর্ষণ ও খুনের হুমকিও পেয়েছেন এই তারকা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 8
Users Last 7 days : 115
Users Last 30 days : 582
Users This Month : 582
Users This Year : 582প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
