সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:49 PM, October 5, 2023
বিনোদন ডেস্ক:
পাহাড়ের চা শ্রমিকদের জীবনের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘ছায়াবৃক্ষ’তে জুটি বেঁধে অভিনয় করেছেন নিরব ও অপু বিশ্বাস। সরকারি অনুদানে নির্মিত এ সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছে।
বুধবার (৪ অক্টোবর) সিনেমাটি আনকাট সেন্সর সনদ পেয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক অনুপ বড়ুয়া। তিনি জানান, মুক্তির সব প্রস্তুতি নিয়েছেন তারা। যদি তারিখ পান তাহলে দুর্গা পূজায় মুক্তি দিতে পারবেন।
২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া ‘ছায়াবৃক্ষ’ পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। ২০২১ সালের নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে চিত্রায়ন শুরু হয়ে শেষ হয় শ্রীমঙ্গলে। নিরব-অপু দুজনেই ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।
এর আগে বেশির ভাগ বাণিজ্যিক ঘরানার সিনেমাতে কাজ করেছেন নিরব। এই প্রথম তিনি একজন চা-বাগানের শ্রমিকের চরিত্রে অভিনয় করলেন।
তিনি বলেন, চা-শ্রমিক হিসেবে আমাদের দেশে এক বিশাল জনগোষ্ঠী কাজ করছেন। তাদের অনেক অজানা বিষয় জানা যাবে এ সিনেমার মাধ্যমে। আমি নিজেও অনেক নতুন কিছু জেনেছি। পুরো সিনেমাটি দারুণ হয়েছে। দর্শকেরা উপভোগ করবেন।
নিরব-অপু ছাড়াও এ সিনেমাতে আরও অভিনয় করেছেন, সুমিত সেনগুপ্ত, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, ইকবাল বাবু, জাহিদ, বড়দা মিঠু, আজম খানসহ অনেকে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 6
Users Yesterday : 8
Users Last 7 days : 118
Users Last 30 days : 585
Users This Month : 585
Users This Year : 585প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
