সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:22 PM, October 5, 2023
বিনোদন ডেস্ক:
পুরনো সব মনোমালিন্য ভুলে পুরনো বন্ধুত্বের বন্ধন ফের শক্ত করছেন বলিউড ভাইজান সালমান খান। তা শাহরুখ খানের সঙ্গেই হোক বা আমির খানের সঙ্গেই হোক। আর শুধু কী তাই? বন্ধুর পরিবারের সঙ্গেও ভালোবাসার সম্পর্ক আরও গুরুত্ব দিচ্ছেন সালমান খান।
এই যেমন আমিরকন্যার প্রশংসায় পঞ্চমুখ হলেন সালমান। আমিরকন্যা ইরার সাম্প্রতিক কাজকর্ম দেখে খুশির জোয়ারে ভাসলেন তিনি, করলেন অকপট প্রশংসা।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় মেন্টাল হেলথ নিয়ে সচেতনতা ছড়ানোর জন্য বিশেষ দায়িত্ব কাঁধে নিয়েছেন ইরা। নানা সময়ই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে। সেই ভিডিও দেখেই সালমানের মন্তব্য, ‘দারুণ, বাচ্চাটা বড় হয়ে গেছে। অনেক শক্তিশালীও হয়ে গেছে। বুদ্ধিমতীও হয়ে গেছে। ঈশ্বর তোমার ভালো করুক।’
প্রসঙ্গত, গত ৪ বছর ধরে মনোবিদের তত্ত্বাবধানে রয়েছেন ইরা, মানসিক অবসাদে ভুগছেন তিনি। ডিপ্রেশনের কথা কখনওই লুকাননি আমিরকন্যা। সোশ্যাল মিডিয়ায় আগেও নিজের মনের কথা অনুরাগীদের খুলে বলেছেন তিনি।
এবার তিনি জানালেন, তার এই হতাশাগ্রস্ত হওয়ার পেছনে ঠিক কী কী কারণ রয়েছে বলে তার মনে হয়। আর সেই প্রসঙ্গেই ১৪ বছর বয়সে নিজের শ্লীলতাহানি হওয়ার কথাও জানান তিনি।
ইরা বলেছিলেন, ‘প্রায় এক বছর পর জানতে পেরেছিলাম ওরা ইচ্ছাকৃতভাবেই আমার সঙ্গে এমন আচরণ করেছিল। কারণ ওরা আমার শ্লীলতাহানিই করতে চেয়েছিল। এই পরিস্থিতি থেকে বের হতে আমি সঙ্গে সঙ্গে মা-বাবাকে ইমেল করে সব জানাই।’
কে বা কারা তার শ্লীলতাহানি করেছিল, সে বিষয়ে যদিও বিস্তারিত বলেননি তিনি। তবে ওই সব দিনগুলো কাটিয়ে জীবনে এগিয়ে গিয়েছেন বলেই জানান ইরা।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 8
Users Last 7 days : 115
Users Last 30 days : 589
Users This Month : 589
Users This Year : 589প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
